ময়মনসিংহে সাড়ে ৮ ঘণ্টার টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ঘরের ভেতর পানিতে ডুবে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে নগরীর ব্রহ্মপল্লী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম আজলান আমিন তালুকদার আয়াস। সে নগরীর সেহরা ডিবি রোড এলাকার বাসিন্দা রেজুয়ানুল আমিন তালুকদার ও বন্যা আক্তার দম্পতির একমাত্র সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ জুলাই) রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে ব্রহ্মপল্লী এলাকায় বন্যা আক্তারের বাবার বাড়ির ঘরে হাঁটুপানি জমে যায়। আজ সকাল সাড়ে ৯ টার দিকে আয়াস তার মায়ের পাশে খাটে ঘুমাচ্ছিল। একপর্যায়ে সে খাট থেকে গড়িয়ে নিচে পড়ে যায়। ঘরের মেঝেতে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে যায় সে। কিছুক্ষণ পর বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর বাবা রেজুয়ানুল আমিন তালুকদার ক্ষোভ প্রকাশ করে বলেন, “নগরের ড্রেনেজ ব্যবস্থা কার্যকর থাকলে বাসার ভেতরে পানি ঢুকত না, আমার সন্তানকেও এভাবে প্রাণ হারাতে হতো না।”
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান সরকার। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, অস্বাভাবিক বৃষ্টির কারণে এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। আগামী বর্ষার আগে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহে ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নগরীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।
/

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন