সংবাদ

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও সচেতনতার ডাক

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ০২:৪৯ পিএম

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও সচেতনতার ডাক
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত, র‍্যালি-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। ছবি : সংবাদ

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রাম, মুন্সীগঞ্জ, ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা, চাঁদপুর ও নরসিংদীতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার ও বৃক্ষচারা বিতরণের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

কুড়িগ্রাম: জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; সমাজের সব স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাইফুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা প্লাস্টিক দূষণ রোধ ও জীববৈচিত্র্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

মুন্সীগঞ্জ: জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ ও প্লাস্টিকের ব্যবহার কমানোর আহ্বান জানান। পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

ঠাকুরগাঁও: জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি শহর প্রদক্ষিণ করে। আলোচনা সভায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তামিম হাসান জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সভায় টেকসই উন্নয়নের লক্ষ্যে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

চুয়াডাঙ্গা: জেলা প্রশাসক লুৎফুন নাহারের প্রধান অতিথিত্বে অনুষ্ঠিত সভায় পলিথিনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. তারিক উজ জামানের সভাপতিত্বে সভায় বক্তারা পরিবেশ রক্ষায় এখনই সঠিক পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন।

চাঁদপুর: জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, ‘পরিবেশ সুরক্ষায় ঘর ও আঙিনা পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়তে হবে। শিল্প-কারখানার বর্জ্য নদীতে না ফেলার জন্যও তিনি আহ্বান জানান।’ সভায় জানানো হয়, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম সলিম উল্যা সেলিমসহ স্থানীয় নেতারা সভায় বক্তব্য দেন।

নরসিংদী: জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া দিবসটির উদ্বোধন করেন। আলোচনা সভায় বক্তারা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী রেখে যেতে এখনই সচেতন হওয়ার আহ্বান জানান। সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও চারা বিতরণ করা হয়।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২০ জুলাই ২০২৬

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও সচেতনতার ডাক

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত