ঝিনাইদহের মহেশপুরে ১২টি ইয়াবা বড়িসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের কদমতলা গ্রামের ফতেপুর বাওড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা-পুলিশের একটি দল বাওড় এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজনদের তল্লাশি করে ১২টি ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত এই মাদকের বাজারমূল্য আনুমানিক ৩ হাজার ৬০০ টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন–মহেশপুর উপজেলার কদমতলা গ্রামের মো. রাসেল হোসেন (৩০), বৈচিতলা গ্রামের চঞ্চল হালদার (২৭) এবং যশোর জেলার চৌগাছা উপজেলার চাঁনপাড়া গ্রামের মো. আক্তারুল (২১)। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. শহিদুল ইসলাম নামের আরেক কারবারি পালিয়ে যান।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
\

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন