সংবাদ

ব্যক্তিগত কারণ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৮:১৫ পিএম

ব্যক্তিগত কারণ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

নিয়োগ পাওয়ার কয়েকদিনের মাথায় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুল করীম।

র‌বিবার (১৬ আগস্ট) তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে আইন মন্ত্রণালয়ে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
​পদত্যাগপত্রে নুরুল করীম উল্লেখ করেন, "২০২৬ সালের ৩০ জুলাই আমাকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছিলাম। তবে ব্যক্তিগত কারণে আমার পক্ষে আর এই দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।"
​এর আগে গত ৩০ জুলাই রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দেয় সরকার। একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পূর্বের সকল কর্মকর্তার নিয়োগ আদেশ বাতিল করা হয়।
সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের স্বাক্ষরে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে ওই নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ব্যক্তিগত কারণ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

নিয়োগ পাওয়ার কয়েকদিনের মাথায় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুল করীম।

র‌বিবার (১৬ আগস্ট) তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে আইন মন্ত্রণালয়ে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
​পদত্যাগপত্রে নুরুল করীম উল্লেখ করেন, "২০২৬ সালের ৩০ জুলাই আমাকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছিলাম। তবে ব্যক্তিগত কারণে আমার পক্ষে আর এই দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।"
​এর আগে গত ৩০ জুলাই রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দেয় সরকার। একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পূর্বের সকল কর্মকর্তার নিয়োগ আদেশ বাতিল করা হয়।
সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের স্বাক্ষরে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে ওই নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত