দেশের পোশাক কারখানাগুলোর বিদ্যুৎ চাহিদার ৩০% নবায়নযোগ্য উৎস থেকে পূরণ করা গেলে গড় মাসিক জ্বালানি ব্যয় '১৫.৭%' কমানো সম্ভব। ৩৫০টি তৈরি পোশাক কারখানার তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিপিডি। রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইনে 'পোশাক খাতে শিল্প কার্বন নিঃসরণ হ্রাসকরণ বিষয়ক আলোচনা: কীভাবে এটিকে এগিয়ে নেয়া যায়?' শীর্ষক অনুষ্ঠানে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রধানমন্ত্রীর দিল্লি সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা - প্রথম আলো
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত প্রত্যর্পণসহ একাধিক পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে বাংলাদেশ। এ নিয়ে দিল্লির উত্তরের জন্য অপেক্ষায় আছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরের জন্য সহায়ক পরিবেশ তৈরির বিষয়ে যা বলা হয়েছে, সে বিষয়ে ভারতের উত্তরের অপেক্ষায় আছে বাংলাদেশ।প্রায় দুই সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের গণমাধ্যমে লেখালেখি হচ্ছে। বিষয়টি নিয়ে গতকাল প্রথমবারের মতো নিজেদের অবস্থান গণমাধ্যমের কাছে তুলে ধরল বাংলাদেশ সরকার।
যে কোনো সময় পে-স্কেল ঘোষণা: মুখ্য সচিব - যুগান্তর
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যে কোনো মুহূর্তে এটি ঘোষণা করা হতে পারে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার একথা বলেছেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, পে-স্কেল বিবেচনাধীন আছে এবং এ বিষয়ে সরকারের প্রতিশ্রুতিও রয়েছে। এটা আমরা বাস্তবায়ন করব। এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যে কোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে।
বাজার পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বাজারে কিছু সমস্যা আছে, এটাও আমরা চেষ্টা করছি। আপনারা লক্ষ্য করছেন, জ্বালানি এবং বিদ্যুতের কারণে হয়তো প্রডাকশন চেইনে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছে। এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।
জেল পালানো ১৮২ বন্দীর নথি খুঁজে পাচ্ছে না কারাগার - আজকের পত্রিকা
জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের কয়েকটি কারাগার ভেঙে পালিয়ে যাওয়া অন্তত ৫১৯ জন বন্দীকে দুই বছর পরও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে ১৮২ জনের পরিচয়ই শনাক্ত করা যাচ্ছে না। নরসিংদী ও শেরপুর কারাগার থেকে পলাতক এই বন্দীদের মামলাসহ অন্যান্য কোনো তথ্য নেই কারা অধিদপ্তরের নথি কিংবা অনলাইন ব্যবস্থায়। ফলে তারা প্রকাশ্যে ঘুরলেও, স্বাভাবিক জীবন যাপন করলেও পলাতক হিসেবে শনাক্ত করার উপায় নেই।
কারা অধিদপ্তরের সূত্র বলছে, পলাতক এই ১৮২ বন্দীর বিষয়ে অনলাইন ব্যবস্থা বা অফলাইন নথি পাওয়া যায়নি। তারা কারা, কোন মামলায় কারাগারে ছিল, সাজাপ্রাপ্ত না বিচারাধীন মামলার আসামি, তা-ও নিশ্চিত হওয়া যাচ্ছে না। শনাক্তহীন এসব বন্দীর দেড় শতাধিক নরসিংদী কারাগারের।
হাসিনাকে ফেরতসহ ৩ বিষয়ে দিল্লিকে শর্ত দিল ঢাকা - কালের কন্ঠ
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরির প্রক্রিয়া হিসেবে তিনটি শর্তের কথা বলেছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ চলছিল।
তবে সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক অন্য অপরাধীদের দ্রুত ফেরত পাঠাতে এবং শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এসব কথা বলেন।
আমদানির ৭৫% কয়লা স্থানীয় উৎস থেকে মেটানোর পরিকল্পনা সরকারের - বণিক বার্তা
দেশে প্রতি বছর তাপভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আমদানি করা হয় ২০ মিলিয়ন বা ২ কোটি টনের মতো। জীবাশ্ম এ জ্বালানি দেশের বড় ছয় বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হয়।
অন্যদিকে বড়পুকুরিয়া খনি থেকে উত্তোলন করা কয়লার পুরোটাই ব্যবহার হয় ওই এলাকায় স্থাপিত তাপবিদ্যুৎ কেন্দ্রে। সরকার জ্বালানি ঘাটতি মেটাতে দিনাজপুরের ফুলবাড়ী খনি থেকে কয়লা উত্তোলনের কথা জানিয়েছে। এ খনি থেকে উত্তোলন শুরু হলে বছরে ১৫ মিলিয়ন বা দেড় কোটি টন কয়লা পাওয়া যাবে বলে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) সূত্রে জানা গেছে। জ্বালানি বিভাগের নীতিনির্ধারকরা জানিয়েছেন, সেক্ষেত্রে দেশে স্থাপিত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য আমদানি করা কয়লা চাহিদার ৭৫ শতাংশই স্থানীয় উৎস থেকে মেটানো যাবে।
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের টার্মিনাল সামিট পুরোদমে ও এক্সিলারেট এনার্জি আংশিক চালু হয়েছে। এতে শনিবার থেকে গ্যাস সরবরাহ বেড়েছে। যদিও গ্যাসের সংকট পুরোপুরি কাটতে আরও কয়েকদিন লাগতে পারে। তবে, সরবরাহ বাড়লেও রাজধানীর বাসা-বাড়ি ও সিএনজি পাম্পগুলোতে এর প্রভাব দেখা যায়নি। পাম্পে আগের মতোই লম্বা লাইন ধরে গ্যাস সংগ্রহ করতে হচ্ছে চালকদের। ঢাকার অন্তত পাঁচটি গ্যাসের পাম্প ঘুরে ভোগান্তির এমন চিত্র দেখা গেছে।এলএনজি সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দু’টি ভাসমান টার্মিনাল আছে। মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনালের সক্ষমতা ৬০ কোটি ঘনফুট ও দেশীয় কোম্পানি সামিটের টার্মিনালের সক্ষমতা ৫০ কোটি ঘনফুট। বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্র জানিয়েছে, শনিবার ভোর চারটার দিকে সামিটের টার্মিনাল থেকে ৪৬ কোটি ঘনফুট ও এক্সিলারেট থেকে ৩০ কোটি ঘনফুট করে এলএনজি সরবরাহ শুরু হয়েছে।
বাংলাদেশের ঐতিহাসিক বিজয় - নয়া দিগন্ত
বিশ্বকে অবাক করা এক জয় ছিনিয়ে আনল বাংলাদেশের ক্রিকেট দল। অসাধারণ বা ঐতিহাসিক কোনো বিশেষণেই এ বিজয়ের বিশালত্ব বর্ণনা করার মতো নয়। টেস্ট র্যাংকিংয়ের এক নম্বর দল অস্ট্রেলিয়াকে হারানো যেকোনো দলের জন্যই অনেক বিরাট চ্যালেঞ্জ। আর তা যদি হয় অস্ট্রেলিয়ার মাটিতে তাহলে তো কথাই নেই। গতকাল ক্রিকেট বিশ্বের সাপ্তাহিক ছুটির দিনে এ জয়ের সংবাদটি ছিল বজ্রাঘাতের মতোই। আন্তর্জাতিক সব গণমাধ্যমেই বেশ গুরুত্বের সাথে ছাপা হয় বাংলাদেশের অস্ট্রেলিয়া বধের খবর। অনেকের কাছেই এটি ছিল ক্রিকেট ইতিহাসের অন্যতম এক অঘটন। প্রস্তুতি ম্যাচের ইনিংস পরাজয় যেখানে বড় হারের শঙ্কা জাগিয়েছিল, সেখানে বাংলাদেশের এমন সাবলীল জয় অকল্পনীয়ই ছিল।
জনমনে ফিরছে আস্থা-বিশ্বাস - বাংলাদেশ প্রতিদিন
বিপুল বিজয় নিয়ে বিএনপির ক্ষমতাসীন হওয়ার ছয় মাস পূর্ণ হলো আজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেয় এ সরকার। এ সময়ে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের প্রায় সব ক্ষেত্রে অনিশ্চয়তা কেটে ক্রমান্বয়ে জনমনে ফিরছে আস্থা ও বিশ্বাস। পাশাপাশি নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে সরকারের আন্তরিক প্রচেষ্টা ছিল লক্ষ্য করার মতো। অর্থনৈতিক অবস্থা ও আইনশৃঙ্খলার উন্নয়ন, ঘুষ-দুর্নীতি নিয়ন্ত্রণসহ আমলাতান্ত্রিক নানা জটিলতা নিরসনে চ্যালেঞ্জ থাকলেও পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করছে নতুন সরকার।
আছে অর্জন, বড় চ্যালেঞ্জ জ্বালানি ও অর্থনীতি - দৈনিক ইত্তেফাক
বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হলো আজ। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ভূমিধ্বস বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। পতিত পলাতক স্বৈরাচার শেখ হাসিনার ফেলে যাওয়া এক ভঙ্গুর অর্থনীতি ও বিপর্যস্ত শাসন কাঠামোর ওপর দাঁড়িয়ে তারেক রহমানের অভিযাত্রা নতুন বাংলাদেশের পথরেখা রচনা করে চলেছে। শুরু থেকেই তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়ে জনকল্যানমূলক রাষ্ট্র প্রতিষ্টায় সর্বাত্মক ভূমিকা রেখে চলেছেন। বিগত ১৮০ দিনে অর্থনীতি পুনর্গঠন, আইনশৃঙ্খলা রক্ষা ও জ্বালানির মতো গুরুত্বপূর্ণ সংকট নিয়ন্ত্রণ ছিল মূল চ্যালেঞ্জের। তবে জনকল্যাণমূলক খাতের বিভিন্ন জটিল বাধা মোকাবিলা করে দৃশ্যমান নানা পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে। নির্বাচনী ইশতেহারের অনেকগুলোই পূরণ করা হয়েছে।
/
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন