সংবাদ

৩ মাস বুকসমান কাদায় বন্দী ৪ মহিষ, ইউএনওর হস্তক্ষেপে মুক্তি

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৭:৪৯ পিএম

৩ মাস বুকসমান কাদায় বন্দী ৪ মহিষ, ইউএনওর হস্তক্ষেপে মুক্তি
ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুরে দীর্ঘ তিন মাস ধরে বুকসমান কাদায় অমানবিক অবস্থায় আটকে থাকা চারটি মহিষকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীগুলোর দুর্দশার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেনের হস্তক্ষেপে অবলা প্রাণীগুলো মুক্তি পেল।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার স্বরূপপুর ইউনিয়নের গোকুলনগর গ্রামের আব্দুল আলীম গত ছয় মাস ধরে তার বাড়ির পাশের একটি নিচু জায়গায় কাদার মধ্যে চারটি মহিষ বেঁধে রেখেছিলেন। গত তিন মাস ধরে বৃষ্টির কারণে কাদার পরিমাণ বেড়ে বুকসমান হলেও মহিষগুলোকে সেখান থেকে সরানো হয়নি। কাদার মধ্যেই সেগুলোকে খাবার দেওয়া হতো। মহিষগুলোর এমন অমানবিক অবস্থার একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হলে তা প্রশাসনের নজরে আসে।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে প্রাণীগুলোকে মুক্ত করার ব্যবস্থা নেন। সোমবার (১৭ আগস্ট) দুপুরে মহিষগুলোকে উদ্ধার করে শুকনো ও নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে ইউএনও সাজ্জাদ হোসেন বলেন, ‘মহিষগুলোকে উদ্ধার করে আপাতত নিরাপদ স্থানে রাখা হয়েছে। মালিক আব্দুল আলীমকে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে স্বাস্থ্যকর ও বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার জন্য। এই সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা না নিলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

৩ মাস বুকসমান কাদায় বন্দী ৪ মহিষ, ইউএনওর হস্তক্ষেপে মুক্তি

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুরে দীর্ঘ তিন মাস ধরে বুকসমান কাদায় অমানবিক অবস্থায় আটকে থাকা চারটি মহিষকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীগুলোর দুর্দশার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেনের হস্তক্ষেপে অবলা প্রাণীগুলো মুক্তি পেল।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার স্বরূপপুর ইউনিয়নের গোকুলনগর গ্রামের আব্দুল আলীম গত ছয় মাস ধরে তার বাড়ির পাশের একটি নিচু জায়গায় কাদার মধ্যে চারটি মহিষ বেঁধে রেখেছিলেন। গত তিন মাস ধরে বৃষ্টির কারণে কাদার পরিমাণ বেড়ে বুকসমান হলেও মহিষগুলোকে সেখান থেকে সরানো হয়নি। কাদার মধ্যেই সেগুলোকে খাবার দেওয়া হতো। মহিষগুলোর এমন অমানবিক অবস্থার একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হলে তা প্রশাসনের নজরে আসে।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে প্রাণীগুলোকে মুক্ত করার ব্যবস্থা নেন। সোমবার (১৭ আগস্ট) দুপুরে মহিষগুলোকে উদ্ধার করে শুকনো ও নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে ইউএনও সাজ্জাদ হোসেন বলেন, ‘মহিষগুলোকে উদ্ধার করে আপাতত নিরাপদ স্থানে রাখা হয়েছে। মালিক আব্দুল আলীমকে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে স্বাস্থ্যকর ও বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার জন্য। এই সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা না নিলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত