সংবাদ

সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণ করার সুপারিশ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৮:৪২ পিএম

সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণ করার সুপারিশ
ছবি : সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর আসছে। প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সব পর্যায়ের কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে সচিব কমিটি। এই নতুন বেতনকাঠামো দুই ধাপে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। চূড়ান্ত প্রতিবেদনে ইতিমধ্যে কমিটির সব সদস্য স্বাক্ষর করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে নতুন এই বেতন স্কেল বাস্তবায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়েছে। সেখানে জানানো হয়েছে, নতুন কাঠামো অনুযায়ী প্রথম বছর কেবল মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হতে পারে।

এর আগে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত নবম জাতীয় বেতন কমিশন বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেছিল। কমিশন সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেয়। পরবর্তীতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত ১০ সদস্যের কমিটি এই সুপারিশগুলো পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন-গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট পেশকালে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, ১ জুলাই থেকে ধাপে ধাপে এই নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরু হবে। প্রায় এক যুগ পর সরকারি কর্মচারীরা এমন বড় ধরনের বেতন বৃদ্ধির স্বাদ পেতে যাচ্ছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণ করার সুপারিশ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত