সংবাদ

শিশুরা হবে আগামীর সম্পদ

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পিএম

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন ব‌লে‌ছেন, প্রতিটি শিশু যেন বড় হয়ে সমাজের বোঝা না হয়, বরং তারা যেন দেশের অমূল্য সম্পদ হিসেবে গড়ে ওঠে এবং স্বাবলম্বী হয়, সেই লক্ষ্যেই সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শনিবার (৪ এপ্রিল) রংপুর নগরের মডার্ন মোড়ে অবস্থিত সরকারি শিশু পরিবার ঝটিকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
মন্ত্রী স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়ে বলেন, শিশুদের উন্নয়নমূলক কাজে বা তাদের প্রাপ্য অধিকারে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না এবং এ ব্যাপারে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল থাকবে।
​পরিদর্শনকালে মন্ত্রী সরাসরি শিশুদের কাছে যান এবং তাদের জীবনযাপন ও পড়াশোনার খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, "সমাজের অবহেলিত শিশুদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। তারা যেন নিজেদের পরিবারহীন বা সুবিধাবঞ্চিত মনে না করে, সেই ধরনের সব সুযোগ-সুবিধা আমাদের নিশ্চিত করতে হবে।"
তিনি আরও যোগ করেন, কোনো শিশু যেন হীনম্মন্যতায় না ভোগে, সেজন্য তাদের জন্য আধুনিক ও মানসম্মত পরিবেশ গড়ে তোলা হচ্ছে।
​উত্তরবঙ্গসহ সারাদেশের প্রান্তিক মানুষের কথা উল্লেখ করে মন্ত্রী জাহিদ হোসেন জানান, অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি বলেন, "উত্তরবঙ্গসহ সারাদেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন করাই আমাদের মন্ত্রণালয়ের মূল লক্ষ্য।"
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে সমাজসেবা কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত