সংবাদ

প্রধানমন্ত্রীর বক্তব্যের ‘রহস্য খুঁজছেন’ হাসনাত আব্দুল্লাহ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পিএম

প্রধানমন্ত্রীর বক্তব্যের ‘রহস্য খুঁজছেন’ হাসনাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ

প্রধানমন্ত্রী তারেক রহমানের পুরোনো একটি বক্তব্য ঘিরে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শনিবার (৪ এপ্রিল) বিকেলে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানতে চেয়েছেন, প্রধানমন্ত্রী কাদের সিদ্ধান্তের প্রভাবে দেশ পরিচালনা করছেন।

হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে গত বছরের ২৯ নভেম্বর প্রধানমন্ত্রীর দেওয়া একটি বক্তব্যের উল্লেখ করেন। ওই বক্তব্যে তারেক রহমান বলেছিলেন, ‘এমন সংকটকালে মায়ের স্নেহ–স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।’

‘একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই’ বলে প্রধানমন্ত্রীর স্বীকারোক্তি উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন তুলেছেন- কাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে তারেক রহমান দেশে ফিরেছেন ও দেশ পরিচালনা করছেন?

সংসদ সদস্য তার পোস্টে লিখেছেন, ‘গত ২৫ ডিসেম্বর, যাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে তিনি দেশে ফিরেছেন, দলের অনেকের দ্বিমত থাকা সত্ত্বেও- গুম ও মানবাধিকার অধ্যাদেশ বাতিলের পেছনে তাদের সিদ্ধান্তের কোনো প্রভাব রয়েছে কি না, সে প্রশ্ন থেকেই যায়।’

হাসনাত আব্দুল্লাহ আরও প্রশ্ন তুলেছেন, ‘দেশে ফেরার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন অন্য অনেকের প্রভাবের ওপর নির্ভর করেছে, ঠিক তেমনি দেশ পরিচালনার ক্ষেত্রেও কি তিনি তাদের দ্বারা প্রভাবিত?’

হাসনাত আব্দুল্লাহ জানতে চেয়েছেন, তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন, নাকি নেপথ্যে অন্য কেউ রয়েছেন, যাদের আমরা চিনি না? তার নিজের সিদ্ধান্ত ছাড়াও যাদের সিদ্ধান্তের ওপর তার দেশে ফেরা ও অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত নির্ভর করতে পারে- তারা কারা?

হাসনাত আব্দুল্লাহর পর্যবেক্ষণ, তারেক রহমান তার পুরোনো বক্তব্যে ‘দেশে ফেরা আর কার কার সিদ্ধান্তের ওপর নির্ভর করে, তা তিনি তখন কিংবা এখনো স্পষ্ট করেননি’।

এর মধ্য দিয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রধানমন্ত্রী হয়তো একা নন- বরং নেপথ্যে অন্য কেউ রয়েছেন, যাদের মতামতের ওপর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ভর করে।

হাসনাত আব্দুল্লাহর ফেসবুক স্ট্যাটাস

প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করে। প্রধানমন্ত্রী হন দলের চেয়ারম্যান তারেক রহমান।

প্রধানমন্ত্রীর পুরোনো বক্তব্যের ‘রহস্য’ খুঁজতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ যে প্রশ্নগুলো তুলেছেন, তা তার কাছে এখনো স্পষ্ট হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান বা তার দপ্তর থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়াও জানানো হয়নি।

হাসনাতের পোস্টটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনা সৃষ্টি করেছে। সমর্থক ও সমালোচক উভয়ের মধ্যেই নানা প্রতিক্রিয়া দেখা গেছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর বক্তব্যের ‘রহস্য খুঁজছেন’ হাসনাত আব্দুল্লাহ

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত