সংবাদ

সুন্দরবনে ৪ হাজার ফুট ফাঁদসহ হরিণ শিকারি আটক

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পিএম

সুন্দরবনে ৪ হাজার ফুট ফাঁদসহ হরিণ শিকারি আটক
সুন্দরবনের কচিখালী এলাকা থেকে আটক হরিণ শিকারি ছগির খান ও জব্দ করা সরঞ্জাম। ছবি : সংবাদ

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ডিমেরচর এলাকা থেকে ছগির খান (৪০) নামে এক হরিণ শিকারিকে আটক করেছেন বনরক্ষীরা। শনিবার (৪ এপ্রিল) সকালে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ হরিণ ধরার মালাফাঁদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আটক ছগির খান বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের রুস্তম আলী খানের ছেলে।

সুন্দরবন বিভাগ জানায়, কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা আজ সকালে ডিমেরচর এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় বনের ভেতরে মালাফাঁদ পাতা দেখতে পান তারা। বনের ভেতরে তল্লাশি চালিয়ে হরিণ শিকারি ছগির খানকে হাতেনাতে আটক করেন বনরক্ষীরা।

তার কাছ থেকে ৪ হাজার ফুট লম্বা মালাফাঁদ, মাংস মাপার দাঁড়িপাল্লা, ২ কেজি সাদা পলিথিন, প্লাস্টিক বস্তা এবং চাল-ডালসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে আরও পাঁচজন শিকারি গভীর বনে পালিয়ে যান।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, আটক শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। আগামীকাল রোববার সকালে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হবে। বনের নিরাপত্তা নিশ্চিত করতে বনরক্ষীদের টহল জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সুন্দরবনে ৪ হাজার ফুট ফাঁদসহ হরিণ শিকারি আটক

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ডিমেরচর এলাকা থেকে ছগির খান (৪০) নামে এক হরিণ শিকারিকে আটক করেছেন বনরক্ষীরা। শনিবার (৪ এপ্রিল) সকালে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ হরিণ ধরার মালাফাঁদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আটক ছগির খান বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের রুস্তম আলী খানের ছেলে।

সুন্দরবন বিভাগ জানায়, কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা আজ সকালে ডিমেরচর এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় বনের ভেতরে মালাফাঁদ পাতা দেখতে পান তারা। বনের ভেতরে তল্লাশি চালিয়ে হরিণ শিকারি ছগির খানকে হাতেনাতে আটক করেন বনরক্ষীরা।

তার কাছ থেকে ৪ হাজার ফুট লম্বা মালাফাঁদ, মাংস মাপার দাঁড়িপাল্লা, ২ কেজি সাদা পলিথিন, প্লাস্টিক বস্তা এবং চাল-ডালসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে আরও পাঁচজন শিকারি গভীর বনে পালিয়ে যান।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, আটক শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। আগামীকাল রোববার সকালে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হবে। বনের নিরাপত্তা নিশ্চিত করতে বনরক্ষীদের টহল জোরদার করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত