সংবাদ

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি

এলডিসি গ্র্যাজুয়েশন পেছাতে চায় বাংলাদেশ

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ৫ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পিএম

এলডিসি গ্র্যাজুয়েশন পেছাতে চায় বাংলাদেশ
জাতিসংঘের শীর্ষ প্রতিনিধির সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা পেছানো ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জাতিসংঘের শীর্ষ এক প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএন-ওএইচআরএলএলএসের জ্যেষ্ঠ প্রতিনিধি রাবাব ফাতিমার সঙ্গে এ বৈঠক হয়।

বৈঠকে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা ও উন্নয়ন সহযোগীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পরিকল্পিতভাবে ও ধাপে ধাপে উত্তরণের মাধ্যমে এলডিসি গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে চায়, যাতে দেশের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পখাত কোনো ধরনের ঝুঁকির সম্মুখীন না হয়।’

তিনি আরও বলেন, এ ক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের ধারাবাহিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাবাব ফাতিমা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, এলডিসি গ্র্যাজুয়েশন পেছানো এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে জাতিসংঘ প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

এলডিসি গ্র্যাজুয়েশন পেছাতে চায় বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা পেছানো ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জাতিসংঘের শীর্ষ এক প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএন-ওএইচআরএলএলএসের জ্যেষ্ঠ প্রতিনিধি রাবাব ফাতিমার সঙ্গে এ বৈঠক হয়।

বৈঠকে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা ও উন্নয়ন সহযোগীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পরিকল্পিতভাবে ও ধাপে ধাপে উত্তরণের মাধ্যমে এলডিসি গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে চায়, যাতে দেশের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পখাত কোনো ধরনের ঝুঁকির সম্মুখীন না হয়।’

তিনি আরও বলেন, এ ক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের ধারাবাহিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাবাব ফাতিমা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, এলডিসি গ্র্যাজুয়েশন পেছানো এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে জাতিসংঘ প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত