সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ১২:০৭ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৬ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, বৈঠকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়ে গুরুত্বের সাথে আলোচনা হয়েছে। দুই দেশের জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক বজায় রাখা এবং আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। উপদেষ্টা বলেন, "ভালো দ্বিপাক্ষিক সম্পর্ক থাকলে সীমান্ত হত্যাসহ অনেক জটিল সমস্যার সমাধান সম্ভব।"

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, "শেখ হাসিনার বিষয়টি এখন পুরোপুরি আইনি প্রক্রিয়াধীন। রাজনৈতিকভাবে তিনি বাংলাদেশে এখন মৃত। বর্তমানে শেখ হাসিনার আওয়ামী লীগ বলতে বাংলাদেশে আর কিছু অবশিষ্ট নেই।"

উপদেষ্টা আরও জানান, ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে মরিশাস সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। মরিশাস যাওয়ার পথে আগামীকাল ভারতে একটি শুভেচ্ছা সফর করবেন তারা। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল অমীমাংসিত বিষয়, বিশেষ করে সীমান্ত হত্যার মতো ইস্যুগুলো নিয়ে সেই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বলে জানান উপদেষ্টা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৬ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, বৈঠকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়ে গুরুত্বের সাথে আলোচনা হয়েছে। দুই দেশের জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক বজায় রাখা এবং আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। উপদেষ্টা বলেন, "ভালো দ্বিপাক্ষিক সম্পর্ক থাকলে সীমান্ত হত্যাসহ অনেক জটিল সমস্যার সমাধান সম্ভব।"

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, "শেখ হাসিনার বিষয়টি এখন পুরোপুরি আইনি প্রক্রিয়াধীন। রাজনৈতিকভাবে তিনি বাংলাদেশে এখন মৃত। বর্তমানে শেখ হাসিনার আওয়ামী লীগ বলতে বাংলাদেশে আর কিছু অবশিষ্ট নেই।"

উপদেষ্টা আরও জানান, ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে মরিশাস সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। মরিশাস যাওয়ার পথে আগামীকাল ভারতে একটি শুভেচ্ছা সফর করবেন তারা। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল অমীমাংসিত বিষয়, বিশেষ করে সীমান্ত হত্যার মতো ইস্যুগুলো নিয়ে সেই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বলে জানান উপদেষ্টা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত