সংবাদ

কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টকে ৩ লাখ টাকা জরিমানা

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পিএম

কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টকে ৩ লাখ টাকা জরিমানা
ছবি : সংবাদ

গাজীপুরের কালীগঞ্জে একটি এলপি গ্যাস প্লান্টে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ এপ্রিল) উপজেলার শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত ‘বিএম এনার্জি বাংলাদেশ লিমিটেড’ নামে প্রতিষ্ঠানটিতে এই অভিযান চালানো হয়।

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল ও সেনাবাহিনীর মেজর অর্ণবের নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ধান গবেষণা আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযানে সহায়তা করেন।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করে আসছিল। এ ছাড়া প্লান্টটিতে আরও বেশ কিছু অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এলপি গ্যাস প্লান্টে যেকোনো ধরনের অনিয়ম জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব স্থাপনায় ত্রুটি থাকলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টকে ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে একটি এলপি গ্যাস প্লান্টে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ এপ্রিল) উপজেলার শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত ‘বিএম এনার্জি বাংলাদেশ লিমিটেড’ নামে প্রতিষ্ঠানটিতে এই অভিযান চালানো হয়।

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল ও সেনাবাহিনীর মেজর অর্ণবের নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ধান গবেষণা আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযানে সহায়তা করেন।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করে আসছিল। এ ছাড়া প্লান্টটিতে আরও বেশ কিছু অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এলপি গ্যাস প্লান্টে যেকোনো ধরনের অনিয়ম জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব স্থাপনায় ত্রুটি থাকলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত