সংবাদ

মানিকগঞ্জে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ৭ এপ্রিল ২০২৬, ০৭:২২ পিএম

মানিকগঞ্জে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ছবি : সংবাদ

মানিকগঞ্জ সদর উপজেলার বেথিলা মিতরা ইউনিয়নের বাথা গ্রামে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাথা এলাকায় রাস্তার পাশে একটি ঝোপের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করার পর মরদেহটি ঝোপের নিচে লুকিয়ে রাখা হয়েছিল।

ওসি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। নিহতের পরিচয় শনাক্ত করার পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

মানিকগঞ্জ সদর উপজেলার বেথিলা মিতরা ইউনিয়নের বাথা গ্রামে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাথা এলাকায় রাস্তার পাশে একটি ঝোপের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করার পর মরদেহটি ঝোপের নিচে লুকিয়ে রাখা হয়েছিল।

ওসি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। নিহতের পরিচয় শনাক্ত করার পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত