সংবাদ

সীমান্তে বিজিবির কড়া নজরদারি

মার্চে ৩২৬ জন অনুপ্রবেশকারী আটক

প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পিএম

মার্চে ৩২৬ জন অনুপ্রবেশকারী আটক

  • ১৬৫ কোটি টাকার চোরাচালান পণ্যসহ বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার

দেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের চিরচেনা কঠোর অবস্থান বজায় রেখেছে।

মার্চ মাসে দেশের বিভিন্ন সীমান্ত অন্যান্য স্থানে অভিযান চালিয়ে বিজিবি সর্বমোট ১৬৫ কোটি ৭৬ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী এবং মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে। এই অভিযানে সীমান্ত অতিক্রম অনুপ্রবেশের অভিযোগে ভারত মিয়ানমারের নাগরিকসহ শতাধিককে আইনের আওতায় আনা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বুধবার ( এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি জানান, গত মাসে মাদক পাচার চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১১২ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টার সময় ৮২ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। একই সময়ে অনুপ্রবেশের জন্য ভারতের জন এবং মিয়ানমারের ৩১৭ জন নাগরিককে আটক করে বিজিবি।

জব্দ পণ্যের বিশাল তালিকার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, "গত মার্চ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ১৬৫ কোটি ৭৬ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি।"

জব্দ মালামালের মধ্যে ৪৬৫ গ্রাম স্বর্ণ, বিপুল পরিমাণ শাড়ি, কসমেটিকস, ইমিটেশন গহনা, মোবাইল ডিসপ্লে, জিরা, চিনি এবং মূল্যবান কষ্টি পাথরের মূর্তিও রয়েছে।

এছাড়া পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক, ট্রাক্টর, পিকআপ এবং মোটরসাইকেলসহ বেশ কিছু যানবাহনও আটক করা হয়েছে।

সীমান্তে অস্ত্র মাদক নির্মূলেও বিজিবি সাফল্য দেখিয়েছে। অভিযানে একটি এসএমজি, একটি পিস্তল, ১৩টি ম্যাগাজিন ৩৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

মাদকের চালানের বিষয়ে বিজিবি কর্মকর্তা জানান, গত মাসে ১১ লাখ ২৫ হাজার ৯৭৫ পিস ইয়াবা, ৮৪৫ গ্রাম হেরোইন, ক্রিস্টাল মেথ আইস, বিদেশি মদ কয়েক হাজার বোতল ফেনসিডিলসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় সীমান্তে এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

মার্চে ৩২৬ জন অনুপ্রবেশকারী আটক

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত