সংবাদ

কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ, বিতরণ করা হলো এতিমখানায়

প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর)
প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর)
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ০৭:২১ পিএম

কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ, বিতরণ করা হলো এতিমখানায়
মাদারীপুরের কালকিনিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা ২৭ মণ জাটকা মঙ্গলবার সকালে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। ছবি : সংবাদ

মাদারীপুরের কালকিনি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২৭ মণ জাটকা জব্দ করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট বাজারে এই অভিযান চালানো হয়। পরে মঙ্গলবার সকালে জব্দ করা মাছগুলো স্থানীয় ১৪টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১২টার দিকে মোল্লারহাট বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জাটকা কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা জাটকাগুলো মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ১৪টি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিন বলেন, ‘জাটকা নিধন বন্ধে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে জাটকা আহরণ, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। জব্দ করা মাছগুলো নষ্ট না করে মানবিক কারণে এতিমখানায় বিতরণ করা হয়েছে। দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, মৎস্যসম্পদ রক্ষা ও ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা আহরণ, পরিবহন ও মজুত নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে স্থানীয় প্রশাসন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ, বিতরণ করা হলো এতিমখানায়

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

মাদারীপুরের কালকিনি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২৭ মণ জাটকা জব্দ করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট বাজারে এই অভিযান চালানো হয়। পরে মঙ্গলবার সকালে জব্দ করা মাছগুলো স্থানীয় ১৪টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১২টার দিকে মোল্লারহাট বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জাটকা কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা জাটকাগুলো মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ১৪টি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিন বলেন, ‘জাটকা নিধন বন্ধে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে জাটকা আহরণ, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। জব্দ করা মাছগুলো নষ্ট না করে মানবিক কারণে এতিমখানায় বিতরণ করা হয়েছে। দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, মৎস্যসম্পদ রক্ষা ও ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা আহরণ, পরিবহন ও মজুত নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে স্থানীয় প্রশাসন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত