সংবাদ

সিলেটে মহানগর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৭০

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ০৯:২১ পিএম

সিলেটে মহানগর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৭০
ছবি : সংবাদ

সিলেট মহানগরীতে গত ৩২ ঘণ্টায় পুলিশি অভিযানে ৭০ জনকে আটক করা হয়েছে। নিয়মিত ও বিশেষ এই অভিযানে মাদকদ্রব্য, চোরাই পথে আসা ভারতীয় মালামাল উদ্ধারের পাশাপাশি বিপুলসংখ্যক যানবাহন জব্দ ও ট্রাফিক মামলা দেওয়া হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

এসএমপি জানায়, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১ জন পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি, ১১ জন মাদকসেবী, ৫ জন সন্দেহভাজন ব্যক্তি এবং ৩ জন হকার রয়েছেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৭ জন, পরোয়ানাভুক্ত ৪ জন, মাদক ব্যবসায়ী ৫ জন এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে ৩৪ জন রয়েছেন।

অভিযানকালে পুলিশ ৮৫টি ইয়াবা বড়ি, ২৭ লিটার দেশি মদ ও ৫৫ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। এ ছাড়া ডিবির একটি দল অভিযান চালিয়ে ১১ বস্তায় মোট ৩৩০ কেজি ভারতীয় চা-পাতা জব্দ করে। এদিকে ট্রাফিক পুলিশ গত দুই দিনে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৮১টি মামলা করার পাশাপাশি ১০২টি যানবাহন জব্দ করেছে।

সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে এই ধরনের অভিযান ও তৎপরতা নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

সিলেটে মহানগর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৭০

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

সিলেট মহানগরীতে গত ৩২ ঘণ্টায় পুলিশি অভিযানে ৭০ জনকে আটক করা হয়েছে। নিয়মিত ও বিশেষ এই অভিযানে মাদকদ্রব্য, চোরাই পথে আসা ভারতীয় মালামাল উদ্ধারের পাশাপাশি বিপুলসংখ্যক যানবাহন জব্দ ও ট্রাফিক মামলা দেওয়া হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

এসএমপি জানায়, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১ জন পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি, ১১ জন মাদকসেবী, ৫ জন সন্দেহভাজন ব্যক্তি এবং ৩ জন হকার রয়েছেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৭ জন, পরোয়ানাভুক্ত ৪ জন, মাদক ব্যবসায়ী ৫ জন এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে ৩৪ জন রয়েছেন।

অভিযানকালে পুলিশ ৮৫টি ইয়াবা বড়ি, ২৭ লিটার দেশি মদ ও ৫৫ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। এ ছাড়া ডিবির একটি দল অভিযান চালিয়ে ১১ বস্তায় মোট ৩৩০ কেজি ভারতীয় চা-পাতা জব্দ করে। এদিকে ট্রাফিক পুলিশ গত দুই দিনে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৮১টি মামলা করার পাশাপাশি ১০২টি যানবাহন জব্দ করেছে।

সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে এই ধরনের অভিযান ও তৎপরতা নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত