সংবাদ

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী
জেলা বার্তা পরিবেশক, রাজশাহী
প্রকাশ: ৯ এপ্রিল ২০২৬, ০৮:১০ পিএম

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
ছবি : সংবাদ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টার মধ্যে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বৃহস্পতিবার বেলা ১১টায় রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ২৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৪ জন।

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে রামেক হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ১৩২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১২ জন শিশুকে আইসিইউতে রাখা হয়েছে। চলতি বছরের মার্চ থেকে আজ ৯ এপ্রিল পর্যন্ত রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৪৭৯ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে মোট ৫০ জন শিশুর মৃত্যু হয়েছে।

ডা. শংকর কুমার বিশ্বাস আরও জানান, মৃত শিশুদের অধিকাংশই অত্যন্ত কম বয়সী। পরিসংখ্যানে দেখা যায়, মৃত শিশুদের বড় অংশটির বয়স ছয় মাসের নিচে। তবে এক বছর বা তার বেশি বয়সী শিশুদের মধ্যে মৃত্যুর হার তুলনামূলক কম।

হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানানো হয়েছে। তবে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকায় অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টার মধ্যে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বৃহস্পতিবার বেলা ১১টায় রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ২৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৪ জন।

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে রামেক হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ১৩২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১২ জন শিশুকে আইসিইউতে রাখা হয়েছে। চলতি বছরের মার্চ থেকে আজ ৯ এপ্রিল পর্যন্ত রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৪৭৯ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে মোট ৫০ জন শিশুর মৃত্যু হয়েছে।

ডা. শংকর কুমার বিশ্বাস আরও জানান, মৃত শিশুদের অধিকাংশই অত্যন্ত কম বয়সী। পরিসংখ্যানে দেখা যায়, মৃত শিশুদের বড় অংশটির বয়স ছয় মাসের নিচে। তবে এক বছর বা তার বেশি বয়সী শিশুদের মধ্যে মৃত্যুর হার তুলনামূলক কম।

হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানানো হয়েছে। তবে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকায় অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত