সংবাদ

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে বড় ব্যবধানে এগিয়ে বিএনপির প্রার্থীরা

জেলা বার্তা পরিবেশক, শেরপুর ও বগুড়া
জেলা বার্তা পরিবেশক, শেরপুর ও বগুড়া
প্রকাশ: ৯ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পিএম

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে বড় ব্যবধানে এগিয়ে বিএনপির প্রার্থীরা
শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল (বামে) ও বগুড়া-৬ আসনের প্রার্থী রেজাউল করিম বাদশা (ডানে)।

শেরপুর-৩ আসনের স্থগিত নির্বাচন ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুই আসনেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

শেরপুর : শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ১২৮টি কেন্দ্রের মধ্যে ১১১টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৫৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪১ হাজার ৫৬৩ ভোট। রুবেল এখন পর্যন্ত প্রায় ১ লাখ ভোটে এগিয়ে আছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, এ আসনে ৫০ দশমিক ৫২ শতাংশ ভোট পড়েছে। গত ১২ ফেব্রুয়ারি এক প্রার্থীর মৃত্যুর কারণে এ আসনে ভোট স্থগিত করা হয়েছিল।

বগুড়া : অন্যদিকে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনেও বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা। মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত ৯০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের এই প্রার্থী পেয়েছেন ৭৫ হাজার ৪৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৩২ হাজার ৪৩২ ভোট।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, এ আসনে ভোট পড়েছে ৪২ দশমিক ৪৯ শতাংশ। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ধাপে ধাপে ফল ঘোষণা করা হচ্ছে।

দুই আসনের নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে বড় ব্যবধানে এগিয়ে বিএনপির প্রার্থীরা

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত