সংবাদ

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দক্ষ জনশক্তি গড়তে ক্যারিয়ারভিত্তিক শিক্ষার বিকল্প নেই

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পিএম

দক্ষ জনশক্তি গড়তে ক্যারিয়ারভিত্তিক শিক্ষার বিকল্প নেই

দেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ পরিবর্তন করে ক্যারিয়ারমুখী করার ঘোষণা দিয়েছেন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, বর্তমানে শিক্ষার্থীরা পড়াশোনার পেছনে দীর্ঘ সময় প্রচুর সম্পদ ব্যয় করছে। এই বিনিয়োগের বিনিময়ে তাদের প্রাপ্তি হতে হবে একটি সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যৎ ক্যারিয়ার নিশ্চিত করার জন্য পুঁথিগত বিদ্যার চেয়ে দক্ষতা অর্জনই সবচেয়ে বেশি প্রয়োজন। বর্তমান সরকার শুরু থেকেই একটি দক্ষতাভিত্তিক সংস্কৃতি সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

রবিবার রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল প্লাজায় এক বিশেষ সামিটে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। গ্লোবাল অন্ট্রোপ্রেনিউরশিপ নেটওয়ার্ক বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, আমাদের দেশে দক্ষ মানবসম্পদের যথেষ্ট অভাব রয়েছে। এই সুযোগে বিদেশিরা আমাদের দেশের বিভিন্ন বড় প্রতিষ্ঠানে উচ্চপদে চাকরি করে বিপুল পরিমাণ বেতন নিয়ে যাচ্ছে। এই অবস্থার পরিবর্তনে প্রাথমিক বিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের মনে দক্ষতার বিষয়ে সঠিক মানসিকতা বা মাইন্ডসেট তৈরি করতে হবে।

শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনী চিন্তার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সময়োপযোগী প্রযুক্তিনির্ভর ইনোভেটিভ প্রোজেক্ট তৈরি করতে হবে যা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। তিনি বিশেষভাবে ক্রাইম প্যাটার্ন রিকগনিশন ক্রাইম ডিটেকশন সফটওয়্যার তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি ঘোষণা দেন, কোনো শিক্ষার্থী যদি ধরনের কার্যকর বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করতে পারে, তবে সরকার তাকে বিশেষ পুরস্কারে ভূষিত করবে। পাশাপাশি এসব উদ্ভাবনী প্রকল্প বাজারজাত করার ক্ষেত্রেও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে।

ববি হাজ্জাজ আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি জবাবদিহিমূলক সরকার। নির্বাচনের সময় জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করতে দিনরাত পরিশ্রম করা হচ্ছে।

দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান . মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১০ মে ২০২৬

দক্ষ জনশক্তি গড়তে ক্যারিয়ারভিত্তিক শিক্ষার বিকল্প নেই

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত