জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
রবিবার
আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ
করা হয়। পরীক্ষা শেষ
হওয়ার মাত্র এক সপ্তাহের ব্যবধানে
এই ফলাফল ঘোষণা করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এখন থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট এবং মোবাইল ফোনে
এসএমএস পাঠানোর মাধ্যমে তাদের ফলাফল সংগ্রহ করতে পারছেন।
ফল প্রকাশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অধ্যাপক ড. এ এস
এম আমানুল্লাহ বলেন, পরীক্ষার মাত্র ৭ দিনের মধ্যেই
ফল প্রকাশ করা হয়েছে। দ্রুত
প্রথম মেধাতালিকা থেকে ভর্তিপ্রক্রিয়া শুরু
করা হবে। মূলত সেশনজট
নিরসন এবং ভর্তি প্রক্রিয়া
ত্বরান্বিত করতেই দ্রুততম সময়ে এই ফলাফল
দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন
সূত্রে জানা গেছে।
ভর্তিচ্ছু
শিক্ষার্থীরা দুটি পদ্ধতিতে তাদের
ফলাফল জানতে পারবেন। যারা এসএমএসের মাধ্যমে
ফল জানতে চান, তাদের মোবাইলের
মেসেজ অপশনে গিয়ে NU লিখে স্পেস দিয়ে
ATHN লিখে স্পেস দিয়ে রোল নম্বর
লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি ফিরতি
বার্তায় কাঙ্ক্ষিত ফলাফল জানা যাবে।
এছাড়া
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (http://app11.nu.edu.bd/)
গিয়েও বিস্তারিত ফলাফল দেখা যাবে। ওয়েবসাইট
থেকে ফল দেখতে হলে
প্রার্থীকে পিন নম্বর ও
পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে
হবে। এরপর ড্যাশবোর্ড থেকে
‘রেজাল্ট’ অপশনে ক্লিক করলেই ফলাফল প্রদর্শিত হবে, যা প্রয়োজনে
ডাউনলোড বা প্রিন্ট করে
রাখা যাবে।
প্রথম
মেধাতালিকায় যারা স্থান পেয়েছেন,
তাদের দ্রুত চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করার
নির্দেশ দেওয়া হয়েছে। অনলাইনে ফরম পূরণের পর
১ হাজার ১৩০ টাকা রেজিস্ট্রেশন
ফি জমা দিয়ে সংশ্লিষ্ট
কলেজে প্রয়োজনীয় নথিপত্রসহ ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য,
গত ২৫ এপ্রিল সারাদেশের
১৩৮টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা
অনুষ্ঠিত হয়েছিল। এবারের পরীক্ষায় ৪ লাখ ৫৩
হাজার ১৪৮ জন পরীক্ষার্থী
অংশ নিয়েছেন।
জাতীয়
বিশ্ববিদ্যালয়ের ৩১টি বিভাগে মোট
শূন্য আসন রয়েছে ৪
লাখ ৫২ হাজার ৮৭৫টি।
তবে আসন ও শিক্ষার্থীর
সংখ্যা প্রায় সমান হলেও সরকারি
কলেজগুলোতে তীব্র প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি কলেজগুলোতে আসনের তুলনায় আবেদনকারী চারগুণ বেশি হওয়ায় অনেক
শিক্ষার্থী মেধাতালিকায় পিছিয়ে পড়ার কারণে পছন্দের
প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হতে
পারেন।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন