সংবাদ

আজ শেষ কর্মদিবস, কাল থেকে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১০:৩৬ এএম

আজ শেষ কর্মদিবস, কাল থেকে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আজ রোববার (২৪ মে) সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। আগামীকাল সোমবার (২৫ মে) থেকে দেশজুড়ে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। মূলত ঈদযাত্রা নির্বিঘ্ন ও সাধারণ মানুষের ঘরে ফেরা স্বস্তিদায়ক করতে এবার আগেভাগেই ছুটির পরিধি বাড়িয়েছে সরকার।

​জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

​উল্লেখ্য, আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। ঈদের মূল ছুটির সঙ্গে আগের ও পরের নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে এই দীর্ঘ ছুটির তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর আগে, ঈদযাত্রা সহজ করার লক্ষ্যে গত ৭ মে মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে সাধারণ ছুটি ঘোষণা এবং ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছিল। সেই নিয়ম অনুযায়ী আজ রবিবারের কর্মদিবস শেষেই ঈদের আমেজ শুরু হচ্ছে।

দীর্ঘ এই ছুটির মধ্যেও জরুরি পরিষেবাগুলো চালু থাকবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক বিভাগ এবং এসব খাতের সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবেন।

​এ ছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক-কর্মচারী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহনও যথারীতি চালু থাকবে। জরুরি প্রয়োজন সংশ্লিষ্ট সরকারি অফিসগুলো এই দিনগুলোতে তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে বলে প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে।

​টানা ৭ দিনের এই দীর্ঘ ছুটির কারণে এবার রাজধানী ছেড়ে গ্রামের বাড়িতে ঈদ উদযাপনে যাওয়া মানুষের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

আজ শেষ কর্মদিবস, কাল থেকে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত