গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক–এ প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। রোববার (২৪ মে) ভোর ৪ টার দিকে শুরু হওয়া এ যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনশ্রমিকেরা।
জানা গেছে, মহাসড়কের কুমিল্লামুখী লেনে গজারিয়া অংশজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সড়কের বিভিন্ন পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে পণ্যবাহী ট্রাক, বাস ও ব্যক্তিগত যানবাহন।
ট্রাকচালক শামিম মিয়া বলেন, “চট্টগ্রাম যাওয়ার পথে জামালদী বাসস্ট্যান্ড এলাকায় ১ ঘণ্টার বেশি সময় ধরে আটকে আছি। কখন যেতে পারব, জানি না। শুনেছি দাউদকান্দিতে সড়কে সমস্যা হয়েছে।”
বাসচালক শহিদ বলেন, “বালুয়াকান্দি এলাকা থেকে যানজটে পড়েছি। কখন গন্তব্যে পৌঁছাব, বলতে পারছি না।”
এক বাসযাত্রী বলেন, “প্রায়ই এই মহাসড়কে যানজট থাকে। ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো যায় না।”
এ বিষয়ে গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ বলেন, দাউদকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন