সংবাদ

তারাগঞ্জে পশুর হাটে কঠোর নিরাপত্তা

প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)
প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১১:৪৬ এএম

তারাগঞ্জে পশুর হাটে কঠোর নিরাপত্তা
তারাগঞ্জ থানা। ছবিঃ সংবাদ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল আজহা উৎসবমুখর ও নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন এবং তারাগঞ্জ থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিনের সমন্বিত নেতৃত্বে জননিরাপত্তা জোরদারে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও থানা সূত্রে জানা গেছে, পশুর হাটে জালনোট শনাক্তকরণ, ছিনতাই রোধ এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করছে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি মহাসড়কে যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিশেষ টহল দল মোতায়েন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন বলেন, “জনগণ যাতে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সে জন্য আমরা সার্বক্ষণিক কাজ করছি। প্রতিটি ইউনিয়নে নজরদারি বাড়ানো হয়েছে।”

ওসি রুহুল আমিন বলেন, “ঈদুল আজহা উপলক্ষে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। অপরাধ দমনে সাদা পোশাকেও পুলিশ নজরদারি চালাচ্ছে। জননিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না।”

এদিকে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ করে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন। ঈদকে কেন্দ্র করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর এমন সক্রিয় ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

তারাগঞ্জে পশুর হাটে কঠোর নিরাপত্তা

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত