সংবাদ

মৌলভীবাজারে পুলিশের বিশেষ ড্রিল অভিযান

প্রতিনিধি, শ্রীমঙ্গল
প্রতিনিধি, শ্রীমঙ্গল
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:৪১ পিএম

মৌলভীবাজারে পুলিশের বিশেষ ড্রিল অভিযান
নিরাপত্তা জোরদারে পুলিশের প্রস্তুতি। ছবিঃ সংবাদ

মৌলভীবাজার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।

শনিবার (২৩ মে) সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের নির্দেশনায় এবং মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) আসিফ মহিউদ্দীন, পিপিএম-এর নেতৃত্বে জেলার গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিভিন্ন স্থানে এ বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হয়।

ড্রিল চলাকালে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামসহ পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়। পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে বিশেষ চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজুসহ জেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পুলিশের এমন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

মৌলভীবাজারে পুলিশের বিশেষ ড্রিল অভিযান

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত