সংবাদ

ঈদযাত্রায় চলবে অতিরিক্ত ১০ ট্রেন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০১:২৩ পিএম

ঈদযাত্রায় চলবে অতিরিক্ত ১০ ট্রেন

আসন্ন ঈদযাত্রা আরও সহজ ও স্বাভাবিক করতে আগামীকাল সোমবার থেকে অতিরিক্ত ১০টি বিশেষ (স্পেশাল) ট্রেন পরিচালনা করবে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ রবিবার (২৪ মে) সকালে রেলমন্ত্রী শেখ রবিউল আলম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

​সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, "এখন পর্যন্ত ঈদযাত্রার সার্বিক ব্যবস্থাপনা স্বাভাবিক রয়েছে। আজ আমি নিজে দুটি ট্রেনে উঠে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি এবং সামগ্রিক ব্যবস্থাপনা ভালো মনে হয়েছে।"

​ট্রেনের সময়সূচি নিয়ে তিনি বলেন, "সকাল থেকে তিনটি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়েছে। এর মধ্যে একটি প্রায় ৩০ মিনিট এবং আরেকটি প্রায় এক ঘণ্টা দেরি করেছে। আজকের মধ্যেই এসব সমস্যার সমাধান করার চেষ্টা চালানো হচ্ছে।"

​রেলে ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিশেষ করে ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকানোসহ সার্বিক যাত্রী নিরাপত্তায় নজরদারি জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

ঈদযাত্রায় চলবে অতিরিক্ত ১০ ট্রেন

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

আসন্ন ঈদযাত্রা আরও সহজ ও স্বাভাবিক করতে আগামীকাল সোমবার থেকে অতিরিক্ত ১০টি বিশেষ (স্পেশাল) ট্রেন পরিচালনা করবে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ রবিবার (২৪ মে) সকালে রেলমন্ত্রী শেখ রবিউল আলম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

​সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, "এখন পর্যন্ত ঈদযাত্রার সার্বিক ব্যবস্থাপনা স্বাভাবিক রয়েছে। আজ আমি নিজে দুটি ট্রেনে উঠে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি এবং সামগ্রিক ব্যবস্থাপনা ভালো মনে হয়েছে।"

​ট্রেনের সময়সূচি নিয়ে তিনি বলেন, "সকাল থেকে তিনটি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়েছে। এর মধ্যে একটি প্রায় ৩০ মিনিট এবং আরেকটি প্রায় এক ঘণ্টা দেরি করেছে। আজকের মধ্যেই এসব সমস্যার সমাধান করার চেষ্টা চালানো হচ্ছে।"

​রেলে ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিশেষ করে ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকানোসহ সার্বিক যাত্রী নিরাপত্তায় নজরদারি জোরদার করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত