সংবাদ

“উন্নত ভারত ২০৪৭” লক্ষ্যেই গতি বাড়ানোর বার্তা, ম্যারাথন বৈঠকে কড়া নির্দেশ মোদীর

দীপক মুখার্জী, কলকাতা
দীপক মুখার্জী, কলকাতা
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০১:৩৪ পিএম

“উন্নত ভারত ২০৪৭” লক্ষ্যেই গতি বাড়ানোর বার্তা, ম্যারাথন বৈঠকে কড়া নির্দেশ মোদীর

প্রায় পাঁচ ঘণ্টার ম্যারাথন বৈঠকে “উন্নত ভারত ২০৪৭”-এর লক্ষ্যে দ্রুত কাজ করার স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানীর সেবাতীর্থে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে প্রশাসনিক সংস্কার, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করার উপর বিশেষ জোর দেন তিনি। পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতি এবং সাম্প্রতিক পাঁচ দেশের বিদেশ সফর শেষ করেই এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বিকেল পাঁচটা থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলা এই বৈঠকে তিনি স্পষ্ট করে বলেন, “উন্নত ভারত ২০৪৭ কোনো স্লোগান নয়, এটি সরকারের অঙ্গীকার, এবং সেই লক্ষ্য সামনে রেখেই সব মন্ত্রককে কাজ করতে হবে।”

মন্ত্রীদের উদ্দেশে তাঁর কড়া বার্তা অতীতের সাফল্যে আটকে থাকলে চলবে না, ভবিষ্যতের দিকে তাকিয়ে দ্রুত গতিতে এগোতে হবে। প্রশাসনিক স্তরে অপ্রয়োজনীয় বিলম্ব বা জটিলতা বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি, এবং জোর দিয়ে বলেন “ফাইল নিয়ে বসে থাকলে চলবে না, দ্রুত নিষ্পত্তি করতে হবে।” বৈঠকে সাধারণ মানুষের জীবন সহজ করার পাশাপাশি কাঠামোগত সংস্কারের উপর গুরুত্ব আরোপ করা হয়, যেখানে সরকারের ভূমিকা হবে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ কমিয়ে প্রয়োজনের সময় সঠিক সহায়তা পৌঁছে দেওয়া—যা “মিনিমাম গভর্নমেন্ট , ম্যাক্সিমাম গভর্নন্স ” নীতিকেই আরও স্পষ্ট করে।

সূত্রের খবর, গত ১১ মাসে বিভিন্ন মন্ত্রকের কাজের মূল্যায়নও হয়েছে এই বৈঠকে, যেখানে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যৌথভাবে পারফরম্যান্স খতিয়ে দেখছেন। এর জেরেই জুনের শুরুতে মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে এবং রাজনৈতিক মহলে জল্পনা—বাংলা থেকেও নতুন মুখ জায়গা পেতে পারে। বৈঠকে একাধিক মন্ত্রক তাদের কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রেজেন্টেশন দেয়, এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের কৌশলগত গুরুত্ব তুলে ধরেন।

একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি এবং তৃতীয় মেয়াদের দুই বছর সম্পূর্ণ হওয়ার প্রেক্ষিতে মন্ত্রীদের নির্দেশ দেওয়া হয় সরকারের সাফল্য আরও কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছে দিতে, পাশাপাশি বায়োগ্যাস উৎপাদন বৃদ্ধির উপরও জোর দেন প্রধানমন্ত্রী। বৈঠকের শেষে আবারও স্পষ্ট বার্তা “এখন সামনে এগোনোর সময়, ভবিষ্যতের লক্ষ্য পূরণে আরও দ্রুত এবং কার্যকরভাবে কাজ করতে হবে।”

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

“উন্নত ভারত ২০৪৭” লক্ষ্যেই গতি বাড়ানোর বার্তা, ম্যারাথন বৈঠকে কড়া নির্দেশ মোদীর

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত