সংবাদ

কক্সবাজারে আদালত চত্বরে ২ পক্ষের সংঘর্ষ

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৩:৪৯ পিএম

কক্সবাজারে আদালত চত্বরে ২ পক্ষের সংঘর্ষ
কক্সবাজার জেলা জজ আদালত। ছবিঃ সংবাদ

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ২ জন গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ এবং ৩ জনকে আটক করা হয়েছে।

রোববার (২৪ মে) সকাল ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত ভবনের দক্ষিণ পাশের গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আদালত প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে গুলিবর্ষণ শুরু হয়। এ সময় অন্তত ১৫ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গুলিবিদ্ধদের মধ্যে মহিউদ্দিন ও রনি নামে দুইজন স্বেচ্ছাসেবক দলের নেতার নাম জানা গেছে। আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার মামলায় হাজিরা শেষে সহযোগীদের নিয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

স্থানীয়ভাবে জানা গেছে, ঝিলংজা এলাকার আওয়ামী লীগ নেতা কুদরত উল্লাহ ও বিএনপি নেতা লিয়াকত শিকদারের অনুসারীদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরেই এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিষয়টি রাজনৈতিক বিরোধের কারণে কি না, তা এখনো নিশ্চিত নয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে এবং একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ জানা যাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

কক্সবাজারে আদালত চত্বরে ২ পক্ষের সংঘর্ষ

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত