সংবাদ

সিলেটে চাকুসহ ৭ ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৪:০৩ পিএম

সিলেটে চাকুসহ ৭ ছিনতাইকারী গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

সিলেট নগরীর কাষ্টঘর ও ধোপাদিঘির পাড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাতজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার ও শনিবার পরিচালিত এসব অভিযানে তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেল চারটার দিকে নগরীর ধোপাদিঘির পাড় সংলগ্ন শিশুপার্ক এলাকা থেকে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-নগরীর সওদাগরটুলার সাজা মিয়া (৩২), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সফর আলী (২৫), শরীয়তপুরের নড়িয়া উপজেলার রুবেল মালত (৩৫) ও নগরীর মাছিমপুর এলাকার মোশাররফ হোসেন (৩৬)।

এদিকে শুক্রবার বিকেলে নগরীর মহাজনপট্টি কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। তারা হলেন-সুনামগঞ্জ সদরের মির্জা ছাব্বির (৪৫), বিশ্বম্ভরপুরের হাসান (২৯) ও সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জাহেদ আহমদ (৩৫)।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তারা আন্তজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় মোবাইল ফোন, নগদ টাকাসহ মূল্যবান মালামাল ছিনতাই করে আসছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

সিলেটে চাকুসহ ৭ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত