সংবাদ

চেক জালিয়াতি মামলার পলাতক আটক

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৪:১৩ পিএম

চেক জালিয়াতি মামলার পলাতক আটক
চেক জালিয়াতির পাঁচ মামলার আসামি শেখ মামুনুর রশিদ। ছবিঃ সংবাদ

চেক জালিয়াতি মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা সদর থানা-পুলিশ।

শেখ মামুনুর রশিদ সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর এলাকার শেখ হারুন অর রশিদের ছেলে। শনিবার (২৩ মে) সন্ধ্যায় সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা সদর থানা-পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেখ মামুনুর রশিদ তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তথ্য দিয়েছেন। তার বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে চেক জালিয়াতির ৫ টি সিআর মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, মামলা হওয়ার পর থেকে তিনি দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাতক্ষীরা শাখার কর্মকর্তা আবু মুছা জানান, ভোমরা বন্দরের ব্যবসায়ী ও মেসার্স মুন ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শেখ মামুনুর রশিদ ব্যবসায়িক কাজে ব্যাংক থেকে বিনিয়োগ নেন। সর্বশেষ তার কাছে ব্যাংকের পাওনা দাঁড়ায় ২ কোটি ২১ লাখ টাকা। ঋণের অর্থ পরিশোধ করতে না পারায় ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ৫ টি চেক জালিয়াতির মামলা করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

চেক জালিয়াতি মামলার পলাতক আটক

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত