সংবাদ

২৩ দিনেই রেকর্ড রেমিট্যান্স, প্রতিদিন ১৫০০ কোটি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৪:৪৭ পিএম

২৩ দিনেই রেকর্ড রেমিট্যান্স, প্রতিদিন ১৫০০ কোটি
ছবি: সংগৃহীত

চলতি মে মাসের প্রথম ২৩ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ৩৬ হাজার কোটি টাকা। এই সময়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে সাড়ে ১৫শ কোটি টাকা প্রবাসী আয়।

রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, চলতি মে মাসের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যার বাংলাদেশি টাকার মূল্য প্রায় ৩৬ হাজার কোটি টাকা (৩৬,০০৯ কোটি টাকা)। 

গত বছরের একই সময়ে এসেছিল ২১০ কোটি ৬০ লাখ ডলার, যা প্রায় ২৫ হাজার ৪৮৩ কোটি টাকার সমান। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ১০ হাজার ৫০০ কোটি টাকা।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ মে পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ২৩০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স, যার টাকার মূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার ৯৩৯ কোটি টাকা। বছর ব্যবধানে এই আয় বেড়েছে ২১ দশমিক ২৬ শতাংশ।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, কোরবানির ঈদকে ঘিরে প্রবাসীরা দেশে থাকা আত্মীয়-স্বজনদের কাছে প্রচুর পরিমাণে অর্থ পাঠাচ্ছেন। এতেই প্রবাসী আয়ের পরিমাণ বাড়ছে।

এর আগে গত এপ্রিলে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, যা প্রায় ৩৭ হাজার ৮৪০ কোটি টাকার সমান। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স, টাকার অঙ্কে যা প্রায় ৪৫ হাজার ৪৩৫ কোটি টাকা। এটি দেশের ইতিহাসে যেকোনো এক মাসের সর্বোচ্চ রেমিট্যান্স।

গত ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ৩০২ কোটি ৭ লাখ ডলার (প্রায় ৩৬ হাজার ৫৫০ কোটি টাকা) এবং জানুয়ারিতে এসেছিল ৩১৭ কোটি ৯ লাখ ডলার (প্রায় ৩৮ হাজার ৪৬৪ কোটি টাকা)। গত ডিসেম্বরে এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার (প্রায় ৩৯ হাজার ৪৩ কোটি টাকা), নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার (প্রায় ৩৪ হাজার ৯৬৩ কোটি টাকা)।

অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার (প্রায় ৩১ হাজার ১৭ কোটি টাকা) ও ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার (প্রায় ৩২ হাজার ৪৯৮ কোটি টাকা)। আর আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ডলার (প্রায় ২৯ হাজার ৩০৪ কোটি টাকা) ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার (প্রায় ২৯ হাজার ৯৮৪ কোটি টাকা)।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, টাকার অঙ্কে যা প্রায় ৩ লাখ ৬৬ হাজার ৯৬৯ কোটি টাকার সমান। এটি দেশের ইতিহাসে যেকোনো অর্থবছরের সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

২৩ দিনেই রেকর্ড রেমিট্যান্স, প্রতিদিন ১৫০০ কোটি

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত