সংবাদ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

সোহেল কান্তি নাথ, বান্দরবান
সোহেল কান্তি নাথ, বান্দরবান
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৪:৪৯ পিএম

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন ব্যক্তির লাশ উদ্ধার করে নিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। ছবি : সংবাদ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্ট এলাকার ৪১ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালুক্যা পাড়ার অক্যমং তঞ্চঙ্গ্যা (৪০), চিক্যং তঞ্চঙ্গ্যা (৩৪) ও শৈফুচিং তঞ্চঙ্গ্যা (৩২)। তারা সবাই পেশায় শ্রমিক ও স্থানীয় বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর একটার দিকে তুমব্রু নোম্যান্সল্যান্ডের ৪১ নম্বর পিলার সংলগ্ন একটি কলাবাগানে কাজ করতে যান ওই তিন ব্যক্তি। সেখানে মিয়ানমার সীমান্ত এলাকায় পুঁতে রাখা একটি স্থল মাইন বিস্ফোরিত হলে অক্যমং তঞ্চঙ্গ্যা ঘটনাস্থলেই নিহত হন। পরে তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে আরেকটি মাইন বিস্ফোরণে সাথে থাকা অপর দুজনও প্রাণ হারান। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্ট এলাকার ৪১ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালুক্যা পাড়ার অক্যমং তঞ্চঙ্গ্যা (৪০), চিক্যং তঞ্চঙ্গ্যা (৩৪) ও শৈফুচিং তঞ্চঙ্গ্যা (৩২)। তারা সবাই পেশায় শ্রমিক ও স্থানীয় বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর একটার দিকে তুমব্রু নোম্যান্সল্যান্ডের ৪১ নম্বর পিলার সংলগ্ন একটি কলাবাগানে কাজ করতে যান ওই তিন ব্যক্তি। সেখানে মিয়ানমার সীমান্ত এলাকায় পুঁতে রাখা একটি স্থল মাইন বিস্ফোরিত হলে অক্যমং তঞ্চঙ্গ্যা ঘটনাস্থলেই নিহত হন। পরে তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে আরেকটি মাইন বিস্ফোরণে সাথে থাকা অপর দুজনও প্রাণ হারান। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত