সংবাদ

পীরগঞ্জে কৃষক হত্যা ও ডাকাতি, গ্রেপ্তার ৭

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৪:৫৫ পিএম

পীরগঞ্জে কৃষক হত্যা ও ডাকাতি, গ্রেপ্তার ৭
রংপুরের পীরগঞ্জে কৃষক হত্যা ও ডাকাতির ঘটনায় গ্রেপ্তার সাতজন এবং উদ্ধারকৃত মালামাল। ছবি : সংবাদ

রংপুরের পীরগঞ্জে ধানের জমিতে সেচ দেওয়ার সময় কৃষক মফিজার রহমানকে হত্যার ঘটনায় আন্তজেলা ডাকাত দলের সর্দারসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) বিকেলে রংপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোজাম্মেল হক।

গ্রেপ্তারকৃতরা হলেন-ডাকাত দলের সর্দার জামিরুল ইসলাম, আব্দুল জলিল, সবদুল আকন্দ ওরফে শামীম, আব্দুল ওহাব ওরফে শফিকুল, নুরুল আমিন, আনিসুর রহমান ও আমিরুল ইসলাম। অভিযানের সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ট্রান্সফরমারের কয়েল, ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, একটি সিএনজিচালিত অটোরিকশা এবং ট্রান্সফরমার খোলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার জানান, গত ৬ মে রাতে পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের বড় উমরপুর এলাকায় আমজাদ হোসেনের ছেলে মফিজার রহমান নিজের জমিতে সেচ দিচ্ছিলেন। এ সময় একদল ডাকাত অস্ত্রের মুখে তাকে জিম্মি করে বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ বিভিন্ন মালামাল লুট করার চেষ্টা করে। মফিজার বাধা দিলে ডাকাতরা তার হাত-পা বেঁধে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনাটি ছিল পুরোপুরি ‘ক্লুলেস’ (সূত্রহীন)। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা-পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। এরপর রংপুর, গাইবান্ধা ও জয়পুরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মফিজার রহমানকে হত্যা ও মালামাল লুটের কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই লুণ্ঠিত মালামাল ও যানবাহন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আরও জিজ্ঞাসাবাদের পর আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

পীরগঞ্জে কৃষক হত্যা ও ডাকাতি, গ্রেপ্তার ৭

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত