সংবাদ

মায়ানমারে সিমেন্ট পাচারকালে আটক ৯

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৪:৫৯ পিএম

মায়ানমারে সিমেন্ট পাচারকালে আটক ৯
সেন্টমার্টিনে সিমেন্টসহ আটক ৯। ছবিঃ সংবাদ

মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ ৯ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিং বোটও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, শনিবার (২৩ মে) বিকেল ৫ টার দিকে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিন।

অভিযানের সময় সন্দেহভাজন একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৩৫৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা সিমেন্ট, আটক ব্যক্তিরা এবং ফিশিং বোটের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার ঠেকাতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

মায়ানমারে সিমেন্ট পাচারকালে আটক ৯

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ ৯ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিং বোটও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, শনিবার (২৩ মে) বিকেল ৫ টার দিকে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিন।

অভিযানের সময় সন্দেহভাজন একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৩৫৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা সিমেন্ট, আটক ব্যক্তিরা এবং ফিশিং বোটের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার ঠেকাতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত