সংবাদ

পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৫:০২ পিএম

পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব
র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।

ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের পশুর হাটগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গাবতলী পশুর হাট পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন বাহিনীটির মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।

রোববার (২৪ মে) র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি ধর্মীয় ও জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে নিরাপত্তা ও সেবামূলক কাজ করে আসছে র‌্যাব। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিগত বছরের মতো এ বছরও পশুর হাটকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চেকপোস্ট ও কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। র‌্যাবের সব ব্যাটালিয়ন নিজেদের দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট বসানো হয়েছে।

ঈদ উপলক্ষে রাজধানীসহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলক কমে যাওয়ায় পশু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঝুঁকি বাড়ে বলে মনে করছে র‌্যাব। এ পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা চৌকি ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে।

পশুর হাটে ক্রেতাদের ভোগান্তি রোধে কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে বিশেষ নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি নগদ লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করা হচ্ছে। জাল টাকা প্রতিরোধ ও শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখাসহ জাল টাকা উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

কোরবানির পশুবাহী যানবাহন যেন জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য না করা হয়, সে বিষয়েও বিশেষ নজরদারি রাখা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ ও কোরবানি নিয়ে গুজব বা বিভ্রান্তিকর পোস্ট প্রচারকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব ফোর্সেস আশা করছে, পূর্বের বছরগুলোর মতো এ বছরও অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে দেশের মানুষ ঈদের আনন্দে শামিল হবে। এ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সবার সহযোগিতা কামনা করেছে বাহিনীটি।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত