সংবাদ

দীর্ঘ ১৯ বছর জলাবদ্ধতা, ক্ষোভে মহাসড়ক অবরোধ

প্রতিনিধ, জামালপুর
প্রতিনিধ, জামালপুর
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৫:২৬ পিএম

দীর্ঘ ১৯ বছর জলাবদ্ধতা, ক্ষোভে মহাসড়ক অবরোধ
জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। ছবি : সংবাদ

জামালপুর পৌর শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে শুরু হওয়া এই অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আন্দোলনকারীরা জানান, পৌরসভার দাপুনিয়া, জঙ্গলপাড়া, দড়িপাড়া, পূর্ব ফুলবাড়ীয়া, শাহাপুর ও বিসিক এলাকায় দীর্ঘ ১৯ বছর ধরে জলাবদ্ধতার সমস্যা চলছে। সামান্য বৃষ্টিতেই এসব এলাকার রাস্তাঘাট ও বাড়িঘরে পানি জমে যায়। বিষয়টি নিয়ে বারবার পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বছরের পর বছর দুর্ভোগ সহ্য করার পর আজ তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।

প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ থাকার পর দুপুর একটার দিকে পৌরসভার সহকারী প্রকৌশলী ঘটনাস্থলে গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জামালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল মিয়া বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে দ্রুত পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে। আশা করা যাচ্ছে, অল্প সময়ের মধ্যে এই সমস্যার একটি স্থায়ী সমাধান করা সম্ভব হবে।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

দীর্ঘ ১৯ বছর জলাবদ্ধতা, ক্ষোভে মহাসড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

জামালপুর পৌর শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে শুরু হওয়া এই অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আন্দোলনকারীরা জানান, পৌরসভার দাপুনিয়া, জঙ্গলপাড়া, দড়িপাড়া, পূর্ব ফুলবাড়ীয়া, শাহাপুর ও বিসিক এলাকায় দীর্ঘ ১৯ বছর ধরে জলাবদ্ধতার সমস্যা চলছে। সামান্য বৃষ্টিতেই এসব এলাকার রাস্তাঘাট ও বাড়িঘরে পানি জমে যায়। বিষয়টি নিয়ে বারবার পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বছরের পর বছর দুর্ভোগ সহ্য করার পর আজ তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।

প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ থাকার পর দুপুর একটার দিকে পৌরসভার সহকারী প্রকৌশলী ঘটনাস্থলে গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জামালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল মিয়া বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে দ্রুত পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে। আশা করা যাচ্ছে, অল্প সময়ের মধ্যে এই সমস্যার একটি স্থায়ী সমাধান করা সম্ভব হবে।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত