নারী ও শিশু ধর্ষণ, হত্যা এবং যৌন হয়রানির বিরুদ্ধে কুড়িগ্রামে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে স্থানীয় সংগঠন এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) এ কর্মসূচির আয়োজন করে।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা শিশু ও নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম শাখার সভাপতি রওশন আরা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর এরিয়া ম্যানেজার সৌমেন দাস, ব্র্যাকের জেলা সমন্বয়কারী সৈয়দ ফাহিদ হাসান এবং মহিদেব যুব সমাজ কল্যাণ সংস্থার প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহমান লিটন প্রমুখ।
বক্তারা সাম্প্রতিক সময়ে দেশে শিশুদের প্রতি যৌন সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ার কথা উল্লেখ করেন। তারা বলেন, ২০২৬ সালের ১৯ মে ঢাকার পল্লবী এলাকায় আট বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনা দেশব্যাপী ক্ষোভের সৃষ্টি করেছে। মানবাধিকার সংগঠনগুলো এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে শিশুদের সুরক্ষায় আরও কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।
বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব হলেও তা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না। বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
এএফএডি’র “স্বোচ্চার” প্রকল্পের আওতায় যুব ক্যাম্পেইন শিফটের আয়োজনে এ কর্মসূচিতে বাংলাদেশ মহিলা পরিষদ, মহিদেব যুব সমাজ কল্যাণ সংস্থা, সচেতন নাগরিক কমিটি (সনাক), ব্র্যাক, ইউএসএস, সানু মেমোরিয়াল সোসাইটি, সুশীল হাব, গ্রীন ভিলেজ ফাউন্ডেশন, কুড়িগ্রাম প্রতিবন্ধী কল্যাণ সমিতি, হলোখানা সমাজ উন্নয়ন সংস্থা ও বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন