সংবাদ

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন আহত

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৫:৪১ পিএম

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন আহত
বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস। ছবি : সংবাদ

বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৪ মে) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ও বিপরীতমুখী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে বরিশালগামী একটি মাইক্রোবাসের সঙ্গে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মীরা মাইক্রোবাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করেন। আহত পাঁচজনই বরগুনা জেলার বাসিন্দা। তাদের মধ্যে একজন পুরুষ, দুজন নারী ও দুজন শিশু রয়েছে। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজে সহায়তা করেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

গৌরনদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, মাইক্রোবাসটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসনের ধারণা, অতিরিক্ত গতি বা অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন আহত

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৪ মে) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ও বিপরীতমুখী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে বরিশালগামী একটি মাইক্রোবাসের সঙ্গে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মীরা মাইক্রোবাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করেন। আহত পাঁচজনই বরগুনা জেলার বাসিন্দা। তাদের মধ্যে একজন পুরুষ, দুজন নারী ও দুজন শিশু রয়েছে। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজে সহায়তা করেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

গৌরনদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, মাইক্রোবাসটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসনের ধারণা, অতিরিক্ত গতি বা অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত