চায়ের রাজধানী শ্রীমঙ্গলে একটি কলার দোকান থেকে সবুজ ফণিমনসা সাপ (Boiga cyanea) উদ্ধার করা হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রোববার (২৪ মে) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা শহরের নতুনবাজার এলাকার ব্যবসায়ী অনন্ত দেবনাথের দোকানে কলার ছড়ির মধ্যে একটি সবুজ সাপ দেখতে পান কর্মচারীরা। মুহূর্তেই দোকানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে বিষয়টি জানানো হলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ প্রায় ২০ মিনিটের চেষ্টায় দোকানের একটি সিন্দুকের নিচ থেকে সাপটি উদ্ধার করেন।
উদ্ধারকারীরা জানান, এটি সবুজ ফণিমনসা বা Boiga cyanea প্রজাতির সাপ। মৃদু বিষধর হলেও সাধারণত এটি আক্রমণাত্মক নয়। উজ্জ্বল সবুজ রঙের এ সাপ মূলত গাছে বসবাস করে এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে।
পরে উদ্ধার করা সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়, যাতে সেটিকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা যায়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গলসহ আশপাশের এলাকা থেকে প্রায় প্রতিদিনই বন্যপ্রাণী উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে। গত দেড় দশকে সংস্থাটি দুই হাজারেরও বেশি বন্যপ্রাণী উদ্ধার করে বন বিভাগের মাধ্যমে অবমুক্ত করেছে।
পরিবেশকর্মীরা বলেন, বনাঞ্চল সংকুচিত হওয়া ও মানুষের বসতি সম্প্রসারণের কারণে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে। এ পরিস্থিতিতে প্রাণী না মেরে দ্রুত উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ার আহ্বান জানান তারা।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন