উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা এবং জনপ্রিয় সংগীতশিল্পী-সুরকার বাপ্পা মজুমদার-এর কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন বাংলা গজল ‘অনায়াসে’। গালিব হাসানের কথায় এবং বাপ্পা মজুমদারের সুর-সংগীতে তৈরি হওয়া এই গানটি ইতোমধ্যেই সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
মূলত গানটি এককভাবে
রুনা লায়লার গাওয়ার কথা থাকলেও, গানটি শোনার পর তিনিই বাপ্পা মজুমদারকে সঙ্গে গাওয়ার
অনুরোধ করেন। ফলে এটি দ্বৈত গজলে রূপ নেয়। ‘অনায়াসে’ গানটি বাপ্পা মজুমদার ও গালিব
হাসানের ‘অনুভবে’ অ্যালবামের প্রথম বাংলা গজল হিসেবে প্রকাশিত হয়েছে।
গত ১৬ মে রাত ৯টায়
বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। গানটির মিউজিক ভিডিও নির্মাণও
করেছেন বাপ্পা নিজেই। এ উপলক্ষে রাজধানীর বনানীর একটি ক্লাবে আয়োজন করা হয় প্রকাশনা
অনুষ্ঠান, যেখানে উপস্থাপনা করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী কোনাল।
অনুষ্ঠানে বাপ্পা
মজুমদার বলেন, রুনা লায়লার মতো কিংবদন্তি শিল্পীর সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গাওয়া তার
জন্য স্বপ্নপূরণের মতো। তিনি জানান, ছোটবেলা থেকে যার গান শুনে বড় হয়েছেন, সেই শিল্পী
তার সুর-সংগীতে গান গেয়েছেন এটাই ছিল তার জন্য বিশাল প্রাপ্তি।
অন্যদিকে রুনা লায়লা
গানটির কথা, সুর ও সংগীতের প্রশংসা করে বলেন, বাপ্পা মজুমদার অত্যন্ত যতœ ও নিষ্ঠার
সঙ্গে কাজ করেন এবং একজন সংগীত পরিচালকের জন্য এই খুঁতখুঁতে স্বভাব খুবই গুরুত্বপূর্ণ।
তিনি গীতিকার গালিব হাসানেরও প্রশংসা করেন।
উল্লেখ্য, সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত ১৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুনা লায়লা ‘মিনার-ই-দিল্লী’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। এছাড়া আগামী ঈদে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘আনন্দ মেলা’য়ও তাকে দেখা যাবে।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন