সংবাদ

ওটিটিতে মুক্তি পেল ‘রঙবাজার’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৫:৫২ পিএম

ওটিটিতে মুক্তি পেল ‘রঙবাজার’

বড়পর্দায় মুক্তির আগেই পাইরেসির কবলে পড়ে রাশিদ পলাশ পরিচালিত চলচ্চিত্র ‘রঙবাজার’। একটি যৌনপল্লি উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি অবশেষে প্রেক্ষাগৃহ এড়িয়ে মুক্তি পেল ওটিটিতে।

রোববার প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিসের ‘সিনেম্যাটিক’ অ্যাপে মুক্তি দেওয়া হয়েছে চলচ্চিত্রটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রাশিদ পলাশ।

তিনি বলেন, “প্রযোজকের ইচ্ছাতেই চলচ্চিত্রটি হঠাৎ ওটিটিতে মুক্তি দিতে হলো। এটি আমার জন্য কষ্টের। তবে পাইরেসির হাত থেকে রক্ষা করতে এর বিকল্প হয়তো প্রযোজকের হাতে ছিল না।”

‘রঙবাজার’-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, শম্পা রেজা, নাজনীন চুমকি, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, বড়দা মিঠু, সম্রাট ও মানিক সাহা।

চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

ওটিটিতে মুক্তি পেল ‘রঙবাজার’

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

বড়পর্দায় মুক্তির আগেই পাইরেসির কবলে পড়ে রাশিদ পলাশ পরিচালিত চলচ্চিত্র ‘রঙবাজার’। একটি যৌনপল্লি উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি অবশেষে প্রেক্ষাগৃহ এড়িয়ে মুক্তি পেল ওটিটিতে।

রোববার প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিসের ‘সিনেম্যাটিক’ অ্যাপে মুক্তি দেওয়া হয়েছে চলচ্চিত্রটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রাশিদ পলাশ।

তিনি বলেন, “প্রযোজকের ইচ্ছাতেই চলচ্চিত্রটি হঠাৎ ওটিটিতে মুক্তি দিতে হলো। এটি আমার জন্য কষ্টের। তবে পাইরেসির হাত থেকে রক্ষা করতে এর বিকল্প হয়তো প্রযোজকের হাতে ছিল না।”

‘রঙবাজার’-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, শম্পা রেজা, নাজনীন চুমকি, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, বড়দা মিঠু, সম্রাট ও মানিক সাহা।

চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত