সংবাদ

হইচই-তে আসছে ‘বনলতা এক্সপ্রেস’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৫:৫৬ পিএম

হইচই-তে আসছে ‘বনলতা এক্সপ্রেস’

প্রেক্ষাগৃহে রেকর্ড গড়া সাফল্যের পর এবার ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পাচ্ছে চলতি বছরের আলোচিত ও সমাদৃত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। আগামী ২৪ মে থেকে বিশ্বব্যাপী একযোগে স্ট্রিম করা যাবে তানিম নূর পরিচালিত এই ব্লকবাস্টার সিনেমাটি।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বিখ্যাত উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। দেশের বক্স অফিসে টানা হাউসফুল শোর রেকর্ড গড়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাঙালিদের মাঝেও তৈরি করেছে ব্যাপক উন্মাদনা।

উত্তর আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে সফল প্রদর্শনীর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় আসে ‘বনলতা এক্সপ্রেস’। বাংলা সিনেমার বৈশ্বিক বাজার সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চলচ্চিত্রটি।

সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, ইন্তেখাব দিনার ও শামীমা নাজনীনসহ একঝাঁক তারকা। তাদের অনবদ্য অভিনয় ও নির্মাণশৈলীর জন্য সিনেমাটি দর্শকমহলে ব্যাপক সমাদৃত হয়েছে।

হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, “বনলতা এক্সপ্রেস নিয়ে দর্শকদের যে উন্মাদনা আমরা সিনেমা হলে দেখেছি, তা সত্যিই ঐতিহাসিক। যারা বড় পর্দায় সিনেমাটি দেখতে পারেননি কিংবা আবারও দেখতে চান, তাদের জন্যই এই আয়োজন।”

ইউসিবি নিবেদিত চলচ্চিত্রটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ। সহ-প্রযোজনায় রয়েছে হইচই স্টুডিওস। সিনেমাটির সার্বিক সহযোগিতায় রয়েছে ডোপ।

আগামী ২৪ মে থেকে শুধুমাত্র হইচই-তে দেখা যাবে ‘বনলতা এক্সপ্রেস’।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

হইচই-তে আসছে ‘বনলতা এক্সপ্রেস’

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত