ডিজিটাল বিনোদনের জগতে বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য আসছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’। ‘স্ট্রিম দ্য সেলিব্রেশন’ স্লোগান নিয়ে আগামী ২১ মে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে এই প্ল্যাটফর্মটি।
বাংলা সিনেমা, সিরিজ
ও ওয়েব ফিল্মকে প্রাধান্য দিয়ে শুরু থেকেই আলাদা অবস্থান তৈরি করতে চায় ‘উৎসব’। সংশ্লিষ্টদের
দাবি, দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর নতুন সিনেমা সবচেয়ে আগে ওটিটিতে দেখা যাবে এই
প্ল্যাটফর্মেই। নতুন ও পুরোনো মিলিয়ে প্রায় শতাধিক কনটেন্ট নিয়ে যাত্রা শুরু করছে
‘উৎসব’, যা বাংলা কনটেন্টপ্রেমীদের জন্য হতে পারে নতুন এক বিনোদন ভান্ডার।
প্ল্যাটফর্মটির
প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান অভি বলেন, “বাংলা কনটেন্টকে আরও সহজ ও আকর্ষণীয়ভাবে
দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই,
যেখানে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বাংলা ভাষার দর্শকরা সহজেই নতুন সিনেমা ও পছন্দের
কনটেন্ট উপভোগ করতে পারবেন।”
তিনি আরও বলেন,
“দেশে সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ায় অনেক দর্শক নতুন সিনেমা দেখার সুযোগ থেকে বঞ্চিত
হচ্ছেন। একইভাবে বিদেশে থাকা অনেক প্রবাসীও সহজে বাংলা সিনেমা দেখতে পারেন না। তাদের
কথা মাথায় রেখেই ‘উৎসব’ নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।”
জাহিদ হাসান অভির
মতে, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে বাংলা সিনেমা ও কনটেন্টের দর্শকসংখ্যা বেড়েছে
উল্লেখযোগ্যভাবে। তবে সহজ, নির্ভরযোগ্য ও মানসম্মত ডিজিটাল প্ল্যাটফর্মের অভাব ছিল।
‘উৎসব’ সেই শূন্যস্থান পূরণ করতে চায়।
নির্দিষ্ট সাবস্ক্রিপশন
ফি-এর মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দর্শকরা নতুন সিনেমা, সিরিজ ও এক্সক্লুসিভ
কনটেন্ট উপভোগ করতে পারবেন।
প্রথম দিকে সরাসরি
‘উৎসব’-এর ওয়েবসাইটে প্রবেশ করে কনটেন্ট দেখা যাবে। পরে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ
ডাউনলোড করেও ব্যবহার করা যাবে প্ল্যাটফর্মটি। এছাড়া পর্যায়ক্রমে আইওএস, অ্যাপল টিভি,
অ্যামাজন ফায়ার টিভি, অ্যান্ড্রয়েড টিভি ও স্যামসাং স্মার্ট টিভিতেও সেবা চালুর পরিকল্পনা
রয়েছে।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন