নতুন একটি সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল এবং অভিনেত্রী মিষ্টি জান্নাত। সিনেমাটির নাম ‘দুজনেই’।
সিনেমাটি পরিচালনা
করবেন দেবাশীষ বিশ্বাস। আর গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। প্রযোজনায় রয়েছে হ্যাভেন
মাল্টিমিডিয়া ও গীতি কথাচিত্র।
গত ৪ মে রাজধানীর
একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটির আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। এ সময় নির্মাতা,
গল্পকার ও অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, আগামী
১২ তারিখ থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
নতুন এই কাজ নিয়ে
উচ্ছ্বাস প্রকাশ করে মিষ্টি জান্নাত বলেন, সজল নূরের সঙ্গে কাজ করা তার জন্য নতুন অভিজ্ঞতা
হবে। দর্শক তাদের রসায়ন পছন্দ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি দর্শকদের
জন্য ভালো একটি সিনেমা উপহার দেওয়ার প্রত্যাশার কথাও জানান এই অভিনেত্রী।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন