ঈদুল আজহা উপলক্ষে নতুন আঙ্গিক ও বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে বাংলাদেশ টেলিভিশন-এর জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। ঈদের দিন রাত ১০টায় প্রচারিত হবে বিশেষ এই আয়োজন। এবারের অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন আফরান নিশো।
অনুষ্ঠানের অন্যতম
আকর্ষণ হিসেবে থাকছেন উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা। তিনি বিশেষ কোরিওগ্রাফিতে
পরিবেশন করবেন ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ গানটি। অন্যদিকে বেবী নাজনীন গাইবেন
‘কাল সারারাত ছিল স্বপ্নের রাত’। এ গানের কোরিওগ্রাফিতে অংশ নিয়েছেন চাঁদনী ও শাওন।
অনুষ্ঠানে আরও থাকছেন ফেরদৌস ওয়াহিদ।
এ ছাড়া নতুন গান
‘কৃষ্ণচূড়া’ নিয়ে হাজির হচ্ছেন ন্যান্সি ও ইমরান মাহমুদুল। গানটির গীতিকার কবির বকুল।
নৃত্য পরিবেশনাতেও
থাকছে ভিন্নতা। ‘রূপনগরের রাজকন্যা’ সাজে নৃত্য পরিবেশন করবেন সাদিয়া ইসলাম মৌ। আর
‘দূর দ্বীপবাসিনী’ গানে নৃত্যে অংশ নেবেন মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর। নৃত্য পরিচালনায়
রয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ ও নৃত্যভূমি।
দর্শক অংশগ্রহণে
‘রঙ’ শিরোনামের বিশেষ একটি পর্বে উপস্থিত থাকবেন পরীমনি। পাশাপাশি তারকাদের নিয়ে থাকছে
একটি কুইজ শো। এতে অংশ নিয়েছেন কেয়া পায়েল, আতিয়া আনিসা, জেফার রহমান, ফররুখ আহমেদ
রেহান, ফারহান আহমেদ জোভান এবং খায়রুল বাশার।
একটি বিশেষ পরিবেশনা
নিয়ে হাজির হবেন কৌতুকশিল্পী আবু হেনা রনি। এছাড়া অনুষ্ঠানে আরও অংশ নিচ্ছেন ফারুক
আহমেদ, শামীম জামান এবং মুকিত মোহাম্মদ জাকারিয়া।
‘অ-মানুষ’ শিরোনামের
একটি বিশেষ স্টেজ পারফরম্যান্সে থাকছেন অভিনেতা সুমন এবং কৌতুকশিল্পী শাওন।
গান, নৃত্য, কৌতুক,
কুইজ ও বিশেষ পরিবেশনায় সাজানো এবারের ‘আনন্দমেলা’ দর্শকদের জন্য বাড়তি বিনোদনের আয়োজন
হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, মো. হাসান
রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তার।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন