সংবাদ

এবার আমেরিকার স্টুডিওতে গাইবেন প্রতীক হাসান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৬:১৪ পিএম

এবার আমেরিকার স্টুডিওতে গাইবেন প্রতীক হাসান

দীর্ঘদিন পর সপরিবারে দেশে ফিরে আবারও ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান। দেশে কয়েকটি স্টেজ শোতে অংশ নেওয়ার পর সম্প্রতি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সফল দুটি কনসার্ট শেষ করে দেশে ফিরেছেন তিনি।

গত ৬ মে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী ব্রিজবেনে এবং ১৬ মে নিউজিল্যান্ডের অকল্যান্ডে দুটি ভিন্ন আয়োজনে পারফর্ম করেন প্রতীক হাসান। বিশেষ বিষয় হলো, ২০১৪ সালের পর এবারই প্রথম কোনো বাংলাদেশি সংগীতশিল্পী অকল্যান্ডের একটি স্টেডিয়ামে গান পরিবেশন করলেন। দুটি শোতেই দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছেন তিনি।

দেশে ফিরেই নতুন আরেকটি আন্তর্জাতিক কনসার্টের খবর জানিয়েছেন এই শিল্পী। আগামী ২৭ জুন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফলস চার্চে অবস্থিত স্টুডিওতে একটি ওপেন এয়ার কনসার্টে গান গাইবেন তিনি। আয়োজনটি করছে প্রবাসী বাঙালিদের সামাজিক সংগঠন ‘দেশী ইভেন্টস গো’, ‘ব্রাইট স্টার’ এবং ‘পি. আর কুইন’।

বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এ কনসার্টে নির্ধারিত মূল্যে টিকিট সংগ্রহ করে দর্শকরা উপভোগ করতে পারবেন প্রতীক হাসান, মুজা এবং সামির মাহমুদ-এর পরিবেশনা।

আয়োজকদের ভাষ্য, নতুন প্রজন্মের প্রতিভাবান শিল্পীদের মেধা বিকাশ এবং রুচিশীল আধুনিক শ্রোতাদের সঙ্গে বাংলা সংস্কৃতির সংযোগ তৈরিতে তারা কাজ করে যাচ্ছেন।

কনসার্ট প্রসঙ্গে প্রতীক হাসান বলেন, “যতদূর জানি, ভার্জিনিয়ার ডিএমভি এলাকায় তারাই প্রথম এত বড় আয়োজন করতে যাচ্ছে। নতুন প্রজন্মের প্রতিভাবান শিল্পীদের পরিচিত করিয়ে দিতেই তাদের এই উদ্যোগ। অত্যাধুনিক ও ইউনিক ভেন্যুতে কনসার্টটি অনুষ্ঠিত হবে। হাইব্রিড অপশন থাকায় হঠাৎ বৃষ্টি এলেও অটো-রুফ সক্রিয় হয়ে যাবে। তাদের স্বপ্ন ও লক্ষ্য পূরণে আমি পাশে আছি।”

তিনি আরও বলেন, “ব্রিজবেন ও নিউজিল্যান্ডের দুটি শো দারুণ হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে হওয়া কনসার্টগুলোতে আমার মৌলিক গান এবং আব্বার কিছু গান গেয়েছি। দর্শকদের উন্মাদনা আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। স্টেজ শোতে গান গাওয়ার আনন্দের সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না।”

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

এবার আমেরিকার স্টুডিওতে গাইবেন প্রতীক হাসান

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত