সংবাদ

স্টেজ শোতে একসঙ্গে দিঠি-অপু

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৬:১৬ পিএম

স্টেজ শোতে একসঙ্গে দিঠি-অপু

বাংলাদেশের প্রয়াত কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার-এর লেখা ‘মেঘলা আকাশ’ গানটি শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে তার মেয়ে দিঠি আনোয়ার এবং এই প্রজন্মের শ্রোতাপ্রিয় শিল্পী অপু আমান-এর কণ্ঠে। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অপু আমান নিজেই। পাশাপাশি গানটির মিউজিক ভিডিওও নির্মাণ করেছেন তিনি। খুব শিগগিরই এটি ইউটিউবে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এরইমধ্যে রাজধানীর বারিধারার একটি ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে একই মঞ্চে গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেছেন দিঠি আনোয়ার ও অপু আমান। অনুষ্ঠানে তারা মূলত হারানো দিনের জনপ্রিয় বাংলা গান পরিবেশন করেন।

অনুষ্ঠান প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, “মূলত হারানো দিনের গানগুলোই আমরা গেয়েছি। কখনো আমি একা গেয়েছি, আবার কখনো আমরা দুজনে একসঙ্গে গেয়েছি। মধ্যাহ্নভোজের আগ পর্যন্ত গান চলেছে। পরে সবার অনুরোধে আবারও গান গাইতে হয়েছে। আয়োজকরা সবাই নারী ছিলেন এবং তাদের ইচ্ছা ছিল পুরোনো দিনের গান শোনার। অপুর সঙ্গে অনেকদিন পর একই স্টেজে গান গেয়ে খুব ভালো লেগেছে।”

অপু আমান বলেন, “দিঠি আপার সঙ্গে সম্পর্কটা পারিবারিক। এর আগেও আমরা স্টেজ শো ও টিভি অনুষ্ঠানে একসঙ্গে গান গেয়েছি। তবে সেদিনের আয়োজনটা একটু অন্যরকম ছিল। পুরোনো দিনের বাংলা গান গাইতে আমার সবসময়ই ভালো লাগে। গান গাইতে গিয়ে দেখি অধিকাংশ গানই গাজী চাচার লেখা। তাই দিঠি আপা পাশে থাকলে গানগুলো যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এই আয়োজনে আমাকে সঙ্গে রাখার জন্য দিঠি আপাকে ধন্যবাদ। আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা।”

এদিকে আগামী ঈদের পর যুক্তরাষ্ট্রে দুই ছেলের কাছে যাচ্ছেন দিঠি আনোয়ার। আগামী জুলাইয়ে দেশে ফেরার কথা রয়েছে তার। অন্যদিকে অপু আমান বর্তমানে নিজের মৌলিক গানের কাজ, টিভি শো এবং বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

স্টেজ শোতে একসঙ্গে দিঠি-অপু

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত