আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এবার প্রথমবারের মতো বৈশাখী টিভি প্রচার করতে যাচ্ছে ৭ পর্বের ৭টি ধারাবাহিক নাটক। ভিন্নধর্মী গল্প ও জনপ্রিয় অভিনয়শিল্পীদের সমন্বয়ে নির্মিত নাটকগুলো নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
প্রচার তালিকায়
রয়েছে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই ও সামিয়া আক্তার অভিনীত ‘ভাত হাসান’। নাটকটি
রচনা করেছেন আশরাফুল চঞ্চল এবং পরিচালনা করেছেন সাইফ আহম্মেদ।
এছাড়া রয়েছে রাশেদ
সীমান্ত ও নাবিলা ইসলাম অভিনীত ‘মোগো বাড়ি বরিশাল’। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন
মহিন খান।
তারিক মুহাম্মদ
হাসানের রচনা ও পরিচালনায় নির্মিত ‘কফিলের মেয়ে’ নাটকে অভিনয় করেছেন জেবা জান্নাত ও
সবুজ আহমেদ।
পাপ্পু রাজের রচনায়
আদিত্য জনির পরিচালনায় নির্মিত ‘সাক্ষী মফিজ’ নাটকে দেখা যাবে মীর সাব্বির ও ময়মুনা
মম-কে।
মাতিয়া বানু শুকুর
রচনায় এবং মোঃ রবিউল সিকদারের পরিচালনায় নির্মিত ‘ঝগড়াটে পরিবার’ নাটকে অভিনয় করেছেন
শিবলী নোমান ও পূর্ণিমা বৃষ্টি।
অরন্য আনোয়ারের
রচনায় সকাল আহমেদের পরিচালনায় নির্মিত ‘দিল মোহাব্বত’ নাটকে অভিনয় করেছেন জাকিয়া বারী
মম ও আরফান আহমেদ।
এছাড়া বৈশাখী টিভির
উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন-এর গল্পে এবং আকাশ রঞ্জনের চিত্রনাট্য
ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘অবশেষে জিরো’। নাটকটিতে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, মাসুম
বাসার, আইরিন তানি, শাকিলা পারভিন, সুজাত শিমুল ও তারিক স্বপনসহ আরও অনেকে।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন