ভ্রমণ, যাপন ও বিনোদনভিত্তিক নতুন পডকাস্ট শো ‘ছুটির গল্প’ নিয়ে যাত্রা শুরু করেছে ছুটি কক্সবাজার। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে অংশ নেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। একই অনুষ্ঠানে তারা প্রতিষ্ঠানটির শুভেচ্ছা দূত হিসেবেও আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন।
রোববার রাতে আয়োজিত
অনুষ্ঠানে পডকাস্টটির প্রথম পর্ব ধারণ করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন আরমান পারভেজ
মুরাদ।
আড্ডায় উঠে আসে
শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকীর দীর্ঘ দাম্পত্য জীবন, অভিনয় ক্যারিয়ারের নানা
স্মৃতি, দেশে-বিদেশে ভ্রমণের অভিজ্ঞতা এবং অতিথিসেবা নিয়ে ব্যক্তিগত ভাবনা। পুরো পর্বটি
প্রাণবন্ত গল্প ও অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে ওঠে।
অনুষ্ঠান প্রসঙ্গে
রোজী সিদ্দিকী বলেন, “প্রাণবন্ত এমন একটি আয়োজনে অতিথি হতে পেরে খুব ভালো লেগেছে। আমরা
প্রাণ খুলে গল্প করেছি। আশা করছি, আগামী পর্বগুলো দর্শকরাও উপভোগ করবেন।”
শহীদুজ্জামান সেলিম
বলেন, “ছুটি কক্সবাজারের প্রতিটি উদ্যোগেই নান্দনিকতার ছোঁয়া রয়েছে। পর্যটন ও অতিথিসেবায়
তাদের বহুমাত্রিক ভাবনারই সুন্দর প্রকাশ ‘ছুটির গল্প’।”
পডকাস্ট শেষে আনুষ্ঠানিক
আয়োজনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মাদ তারিক মাহমুদ এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ
মিজানুর রহমান শিল্পী দম্পতিকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা দূত হিসেবে বরণ করে নেন। পরে
চুক্তিপত্রে স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
জানা গেছে, আসন্ন
ঈদে ছুটি কক্সবাজার ইউটিউব চ্যানেল-এ প্রচারিত হবে ‘ছুটির গল্প’-এর প্রথম পর্ব। ভবিষ্যতে
নিয়মিত নতুন অতিথি ও ভিন্নধর্মী আয়োজন নিয়ে হাজির হবে এই পডকাস্ট। দেশের পর্যটন সম্ভাবনা,
নৈসর্গিক সৌন্দর্য ও ভ্রমণের গল্প তুলে ধরাই এর মূল লক্ষ্য।
অনুষ্ঠানের শেষভাগে সংগীতশিল্পী রিজিয়া পারভিন-এর পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে। পডকাস্টটির কনসেপ্ট ও ইভেন্ট পার্টনার হিসেবে ছিল ইস্টিশন কমিউনিকেশন্স।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন