সংবাদ

কালকিনিতে মরা গরুর মাংস বিক্রি, যুবক আটক

প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর)
প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর)
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৭:১৮ পিএম

কালকিনিতে মরা গরুর মাংস বিক্রি, যুবক আটক
মাদারীপুরের কালকিনিতে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে আটক যুবক। ছবি : সংবাদ

মাদারীপুরের কালকিনি উপজেলার ফাঁসিয়াতলা বাজারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে নুরমোহাম্মদ সরদার (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৪ মে) ওই বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নুরমোহাম্মদ স্থানীয় ছোরাব সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাঁসিয়াতলা বাজারে সাধারণত প্রতি কেজি গরুর মাংস ৮০০ টাকায় বিক্রি হয়। তবে আজ নুর মোহাম্মদ ও তার সহযোগীরা মাত্র ৬০০ টাকা কেজি দরে মাংস বিক্রি শুরু করেন। বাজারদরের চেয়ে কেজিপ্রতি ২০০ টাকা কম হওয়ায় ক্রেতাদের সন্দেহ হয়।

এক পর্যায়ে স্থানীয় লোকজন নুরমোহাম্মদ ও তার সহযোগীদের জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন, জবাই করার আগেই গরুটি মারা গিয়েছিল। বিষয়টি জানাজানি হলে উত্তেজিত এলাকাবাসী কালকিনি থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নুর মোহাম্মদকে আটক করে থানায় নিয়ে যায়। তবে এ সময় তার সহযোগীরা কৌশলে পালিয়ে যান।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে এই ঘটনার পর থেকে ফাঁসিয়াতলা বাজারের সাধারণ ক্রেতাদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বাজারে নিয়মিত তদারকি ও ভেজালবিরোধী অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

কালকিনিতে মরা গরুর মাংস বিক্রি, যুবক আটক

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

মাদারীপুরের কালকিনি উপজেলার ফাঁসিয়াতলা বাজারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে নুরমোহাম্মদ সরদার (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৪ মে) ওই বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নুরমোহাম্মদ স্থানীয় ছোরাব সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাঁসিয়াতলা বাজারে সাধারণত প্রতি কেজি গরুর মাংস ৮০০ টাকায় বিক্রি হয়। তবে আজ নুর মোহাম্মদ ও তার সহযোগীরা মাত্র ৬০০ টাকা কেজি দরে মাংস বিক্রি শুরু করেন। বাজারদরের চেয়ে কেজিপ্রতি ২০০ টাকা কম হওয়ায় ক্রেতাদের সন্দেহ হয়।

এক পর্যায়ে স্থানীয় লোকজন নুরমোহাম্মদ ও তার সহযোগীদের জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন, জবাই করার আগেই গরুটি মারা গিয়েছিল। বিষয়টি জানাজানি হলে উত্তেজিত এলাকাবাসী কালকিনি থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নুর মোহাম্মদকে আটক করে থানায় নিয়ে যায়। তবে এ সময় তার সহযোগীরা কৌশলে পালিয়ে যান।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে এই ঘটনার পর থেকে ফাঁসিয়াতলা বাজারের সাধারণ ক্রেতাদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বাজারে নিয়মিত তদারকি ও ভেজালবিরোধী অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত